উৎপাদন সম্ভাবনা রেখা হলো দুটি উৎপন্ন, সম্ভাব্য দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তিতে দুটি উৎপন্ন দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। আর রেখার সাহায্যে সীমিত সম্পদের সাহায্য উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয়টি দেখানো হয়।
উদ্দীপকের তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নরূপ:
চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাটের উৎপাদন নির্দেশ করা হয়েছে। বর্তমান প্রযুক্তি ও সম্পদের দ্বারা ধানের উৎপাদন ৫০ একক হলে Y দ্রব্যের উৎপাদন ০ একক। এটি চিত্রে A বিন্দু দ্বারা নির্দেশিত। একইভাবে ধান ৪০, ৩০ ও ০ একক উৎপাদন করা হলে পাটের উৎপাদন হয় যথাক্রমে ৩০, ৪০ ও ৫০ একক। যেগুলো B, C ও D বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত A, B, C ও D বিন্দুগুলো যোগ করে AD উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।