উদ্দীপকের M ও দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা সম্ভব।
উৎপাদন সম্ভাবনা রেখার দ্বারা নির্দিষ্ট সম্পদ ও প্রযুক্তির পূর্ণ ব্যবহারের মাধ্যমে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করা যায়। এই রেখাটি সম্পদের স্বল্পতা এবং নির্বাচনের সমস্যাকে তুলে ধরে। এই রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদন করা হলে তা সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করে।
উদ্দীপকের তথ্যের ভিত্তিতে M ও N দ্রব্যের সংমিশ্রণগুলো নিয়ে নিচে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো:
চিত্রে ভূমি অক্ষে M দ্রব্য এবং লম্ব অক্ষে N দ্রব্যের উৎপাদন দেখানো হয়েছে। M দ্রব্য ০ একক উৎপাদন করা হলে N দ্রব্য ৪৫ একক উৎপাদন করা যায়। এটি A বিন্দুতে দেখানো হয়েছে। এভাবে M দ্রব্য ১, ২, ৩ ও ৪ একক উৎপাদন করা হলে N দ্রব্য যথাক্রমে ৪০, ৩০, ১৮ ও.০ একক উৎপাদন করা যায়। এগুলো B, C, D ও B বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে AE উৎপাদন সম্ভাবনা রেখাটি পাওয়া যায়।