শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

উত্তর: অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে অন্য একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এ সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে। এজন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন?

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী · 2026

উত্তর

অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্য থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার পন্থাকে বোঝায়।

উত্তর

অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। অসীম অভাব পূরণের জন্য মানুষের প্রয়োজনীয় সম্পদ সীমিত। সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে। একটি অভাব পূরণ হলে অন্য একটি অভাব নতুনরূপে দেখা দেয়। মানুষ এসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে। কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পরিমাণ সীমিত। সীমিত এ সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাবের সামান্যই মেটাতে পারে। এজন্য মানুষের পক্ষে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না।

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখা হলো দুটি উৎপন্ন, সম্ভাব্য দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তিতে দুটি উৎপন্ন দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। আর রেখার সাহায্যে সীমিত সম্পদের সাহায্য উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয়টি দেখানো হয়। উদ্দীপকের তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নরূপ: চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাটের উৎপাদন নির্দেশ করা হয়েছে। বর্তমান প্রযুক্তি ও সম্পদের দ্বারা ধানের উৎপাদন ৫০ একক হলে Y দ্রব্যের উৎপাদন ০ একক। এটি চিত্রে A বিন্দু দ্বারা নির্দেশিত। একইভাবে ধান ৪০, ৩০ ও ০ একক উৎপাদন করা হলে পাটের উৎপাদন হয় যথাক্রমে ৩০, ৪০ ও ৫০ একক। যেগুলো B, C ও D বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত A, B, C ও D বিন্দুগুলো যোগ করে AD উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তর

উদ্দীপকে ৩০ একক ধানের উৎপাদন অবস্থায় ৩০ একক পাটের উৎপাদন সম্ভব, তবে যৌক্তিক নয়। উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ বিন্দুগুলো বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ সংমিশ্রণ নির্দেশ করে। তাই এ রেখার ওপর যেকোনো বিন্দুতে উৎপাদন করা কাম্য। আর এ রেখার বহিস্থ কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ বেশি হলেও তা অ-অর্জনযোগ্য। আবার অভ্যন্তরীণ বিন্দুতে উৎপাদনযোগ্য হলেও তা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। উদ্দীপকে ধানের উৎপাদন ৩০ একক ও পাটের উৎপাদন ৩০ একক সংমিশ্রণ বিবেচনা করা হলে সংমিশ্রণটির অবস্থান হবে নিম্নরূপ: চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাট পরিমাপ করা হয়েছে। ধান ৩০ একক ও পাট ৩০ একক হলে নতুন সংমিশ্রণ বিন্দু E পাওয়া যায়। বিন্দুটি AD উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে অবস্থিত। তাই E বিন্দুতে উৎপাদন সম্ভব কিন্তু যৌক্তিক নয়। কারণ এ রেখার ভেতরে যেকোনো বিন্দুতে উৎপাদন করলে উপকরণসমূহের অপূর্ণ নিয়োগ হয়। এতে বেকারত্ব বৃদ্ধি পায় এবং উৎপাদন কম হয়।
HSCEconomics 1st Paperআবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।