শেয়ারFacebookWhatsApp

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: স্বয়ংক্রিয় দামব্যবস্থা ধনতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না বরং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান এর মিথস্ক্রিয়ায় পণ্য ও সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রিত হয়? ব্যাখ্য…

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

বৃহৎ পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

উত্তর

স্বয়ংক্রিয় দামব্যবস্থা ধনতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না বরং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান এর মিথস্ক্রিয়ায় পণ্য ও সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে উপস্থাপিত অর্থনৈতিক সমস্যাটি হলো কী উপায়ে উৎপাদন করা হবে। এটি উৎপাদনের পদ্ধতি এবং প্রযুক্তি নির্বাচনের সাথে সম্পর্কিত। সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন পদ্ধতি সঠিকভাবে নির্বাচন করা অপরিহার্য। উৎপাদনের জন্য শ্রম নিবিড়, মূলধন নিবিড় বা প্রযুক্তি নিবিড় পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। শ্রম নিবিড় পদ্ধতিতে বেশি শ্রমের প্রয়োজন হয়, যা শ্রম সমৃদ্ধ দেশের জন্য উপযোগী। অন্যদিকে, মূলধন নিবিড় পদ্ধতিতে যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বেশি, যা উন্নত দেশগুলোর জন্য উপযুক্ত। প্রযুক্তি নির্বাচনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি উৎপাদন দক্ষতা বড়ায়, কিন্তু এর জন্য বেশি বিনিয়োগ প্রয়োজন। কী উপায়ে উৎপাদন করা হবে, এ সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন সমাজে কী পরিমাণ এবং কোন ধরনের উপকরণ অধিক পরিমাণ আছে, তার প্রেক্ষিতে স্থির করা হয়।

উত্তর

উদ্দীপকে P ও Q বিন্দুর মধ্যে বিন্দুটি বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত। P বিন্দু পুঁজি বা মূলধন নিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করে, যা উন্নত দেশের উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। আর Q বিন্দুটি শ্রম নিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য শ্রম নিবিড় উৎপাদন কৌশল অধিক উপযোগী। এর প্রধান কারণ হলো বাংলাদেশে শ্রমের প্রাচুর্য এবং মূলধনের স্বল্পতা। এদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি এবং তুলনামূলকভাবে শ্রম নিবিড় কৌশলকে অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত করে তোলে। শ্রম নিবিড় উৎপাদন কৌশলের মাধ্যমে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে। এই শিল্পে বিপুল সংখ্যার শ্রমিক নিয়োজিত রয়েছে, যা দেশের বেকারত্ব হ্রাস এবং রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও শ্রম নিবিড় শিল্পে বিনিয়োগের পরিমাণ তুলনামূলকভাবে কম, যা বাংলাদেশের মতো মূলধন সীমিত দেশের জন্য উপযুক্ত। অন্যদিকে মূলধন নিবিড় উৎপাদন কৌশল উচ্চ প্রযুক্তি, যন্ত্রপাতি এবং বড় আকারের বিনিয়োগের প্রয়োজন, যা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা কঠিন। এ পদ্ধতি বিশ্বের পুঁজি নিবিড় দেশগুলো ব্যবহার করে থাকে। মূলত P বিন্দুতে উন্নত দেশগুলো তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। তাই বলা যায়, উদ্দীপকে নির্দেশিত Q বিন্দুটি বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত।
HSCEconomics 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।