চিত্রের সাহায্যে (X= 1, Y = 2) এবং (X = 3, Y = 3) বিন্দু দুটির তুলনা করা হলো-
চিত্রের উদ্দীপকের X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AC। এই AC রেখার প্রতিটি বিন্দুতে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। মূলত উৎপাদন সম্ভাবনা রেখা ভেতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকে। আর সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বাইরে উৎপাদন করা যায় না। তাই কোনো উৎপাদক AC রেখার ভেতরের দিকে উৎপাদন করবে না। কারণ সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আবার AC রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করতে পারবে না।
এখানে, (X = 1,Y = 2) = D বিন্দুটি AC রেখার ভেতরের দিকে অবস্থিত। তাই কোনো যুক্তিশীল উৎপাদক চাইবে না তার সম্পদের অপচয় হোক। তাই D বিন্দুতে উৎপাদন করবে না। কারণ এ বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। আবার (X = 3, Y=3) E বিন্দুটি AC রেখার বাইরে অবস্থান করছে। তাই সম্পদের সীমাবদ্ধতার। কারণে কোনো উৎপাদক E বিন্দুতে উৎপাদন করতে পারবে না।
সুতরাং বলা যায়, (X = 1,Y = 2) এবং (X = 3, Y = 3) বিন্দুতে দুটিতে উৎপাদন করার যৌক্তিকতা নেই।