সুবর্ণার বাবার কথায় সম্ভাবনার ও রাত্রের ঘটনায় আকস্মিকতার নির্দেশ পাওয়া যায়।সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে তুলনামূলক আলোচনা করলে উভয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ করা যায়। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, উভয়ে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। উভয়ের প্রভাব আমাদের বাস্তব জীবনে পরিলক্ষিত হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সম্ভাবনা হলো নিশ্চিত ও অনিশ্চিতের মধ্যবর্তী অবস্থা। কিন্তু আকস্মিকতা হলো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। এ কারণে বলা হয়, সম্ভাবনার ভিত্তি হলো কার্যকারণ সম্পর্কে অপূর্ণতা। আর আকস্মিকতার ভিত্তি হলো কার্যকারণ সম্পর্কে অজ্ঞতা। পাশাপাশি সম্ভাবনাকে গাণিতিকভাবে প্রকাশ করা যায়। কিন্তু আকস্মিকতা গাণিতিকভাবে প্রকাশ করা যায় না। এছাড়াও সম্ভাবনা পরিমাপের নিয়মাবলি আছে। কিন্তু আকস্মিকতা পরিমাণের কোনো নিয়ম নেই। উদ্দীপকের সুবর্ণার বাবার মতে, তোরা আসবি এটা জানতাম। তবে কবে আসবি তা জানতাম না। তার এই বক্তব্য সম্ভাবনাকে নির্দেশ করে। উদ্দীপকে বলা হয়েছে, রাতে হঠাৎই শিলা বৃষ্টি হওয়াতে গ্রামের অনেকেরই টিনের ঘরের চাল ফুটো হয়ে গেছে, যা আকস্মিকতাকে নির্দেশ করে।পরিশেষে বলা যায়, সম্ভাবনার ক্ষেত্রে আমরা আগাম ব্যবস্থা নিতে পারলেও আকস্মিকতার ক্ষেত্রে তা পারি না।