উদ্দীপকে উল্লিখিত 'বিদ্যুৎ চমকানো' এবং 'বৃষ্টিপাত' একত্রে ঘটার সম্ভাবনা কোন নিয়মের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'বিদ্যুৎ চমকানো' ও 'বৃষ্টিপাত' একত্রে ঘটার সম্ভাবনা সম্ভাবনার দ্বিতীয় নিয়মের অন্তর্ভুক্ত। হলো একটি মাত্রাগত ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনার মাত্রা বেশি হয়; আবার কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনার মাত্রা কম হয়। বিভিন্ন ঘটনার সম্ভাবনার মাত্রা আবার সূত্রের সাহায্যে পরিমাপ করা হয়। উদ্দীপকে দুটি স্বতন্ত্র ঘটনা একসাথে ঘটার সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দুটি স্বতন্ত্র ঘটনা একসাথে ঘটার সম্ভাবনার বিষয়টি সম্ভাবনার দ্বিতীয় নিয়ম অনুযায়ী পরিমাপ করা হয়। কারণ সম্ভাবনা পরিমাপের দ্বিতীয় নিয়ম অনুযায়ী দুটি স্বতন্ত্র ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার মাত্রা, ঘটনা দুটির পৃথকভাবে ঘটার সম্ভাবনার মাত্রার গুণফলের সমান হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'বিদ্যুৎ চমকানো' এবং 'বৃষ্টিপাত' একত্রে ঘটার সম্ভাবনার বিষয়টি সম্ভাবনা পরিমাপের দ্বিতীয় নিয়মের অন্তর্ভুক্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বিদ্যুৎ চমকানো' এবং 'বৃষ্টিপাত' একত্রে ঘটার সম্ভ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর