দৃশ্যকল্প-১ এ কোন ধরনের শ্রেণিকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ প্রাকৃতিক শ্রেণিকরণের সাথে সঙ্গতিপূর্ণ। যে শ্রেণিকরণে বস্তু বা ঘটনাসমূহ মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে বিন্যস্ত করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। এ শ্রেণিকরণে বস্তু বা ঘটনাসমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ পায়। এ কারণে যুক্তিবিদরা এই শ্রেণিকরণকে বৈজ্ঞানিক শ্রেণিকরণও বলেছেন। যেমন— পুষ্পের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ শ্রেণিতে বিন্যস্ত করা প্রাকৃতিক শ্রেণিকরণের একটি দৃষ্টান্ত। দৃশ্যকল্প-১ এ নূপুর তার বাসায় ময়না, কবুতর, তোতা, শালিক এবং কাকাতুয়া পাখি আলাদা আলাদা খাঁচায় পোষে। পাশাপাশি সে কেঁচো আর তেলাপোকা দেখলেই ভয় পায়। এখানে মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি পাখিকে অন্য পাখি থেকে আলাদা করে দেখানো হয়েছে। পাশাপাশি মেরুদণ্ডের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে পাখিদের থেকে কেঁচো ও তেলাপোকাকে আলাদা করা হয়েছে। এরূপ গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে শ্রেণিকরণ করার জন্য দৃশ্যকল্প-১ প্রাকৃতিক শ্রেণিকরণের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের শ্রেণিকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর