করিম এবং জামালের ধনী হবার ঘটনা দুটির মধ্যকার একটি তুলনামূলক উপস্থাপন কর।
উত্তর: করিমের ধনী হবার বিষয়টি সম্ভাবনাকে প্রকাশ করে। আর জামালের ধনী হবার বিষয়টি আকস্মিকতা প্রকাশ করে। এদের তুলনামূলক আলোচনা করা হলো-১. সম্ভাবনা বলতে নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা বোঝায়। অন্যদিকে, আকস্মিকতা বলতে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া ঘটনাকে বোঝায়।২. সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনার মাত্রা বেশি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনার মাত্রা কম হয়। অন্যদিকে আকস্মিকতা কোনো মাত্রাগত ব্যাপার নয়। এমন কোনো তত্ত্ব নেই যার মাধ্যমে আকস্মিকতার মাত্রা নির্ণয় করা যায়।৩. সম্ভাবনাকে আমরা একক ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি।আবার দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। অন্যদিকে, আকস্মিকতা হলো দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো একক ক্ষেত্রে নয়। ৪. সম্ভাবনাকে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন-গাণিতিক তত্ত্ব, আপেক্ষিক পৌনঃপুনিকতার তত্ত্ব প্রভৃতি। অন্যদিকে, আকস্মিকতাকে তত্ত্বের মাধ্যমে প্রয়োগ করা যায় না। প্রায়োগিক ক্ষেত্রে এমন কোনো তত্ত্ব নেই যার মাধ্যমে আমরা আকস্মিকতাকে পরিমাপ ও বিশ্লেষণ করতে পারি।৫. কোনো ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতার কারণে সম্ভাবনার উদ্ভব হয়। অন্যদিকে, কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অজ্ঞতার কারণে আকস্মিকতার উদ্ভব হয়।পরিশেষে বলা যায়, সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। সম্ভাবনা ও আকস্মিকতার প্রকৃতি যাহোক না কেন প্রকৃত কারণ আবিষ্কার করতে পারলে সকল ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
করিম এবং জামালের ধনী হবার ঘটনা দুটির মধ্যকার একটি তুলনামূলক উপস্থাপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর