উদ্দীপকে বুরিনা ও বোনের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে। তার পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকের রুবিনা ও তার বোনের বক্তব্যে সম্ভাবনা ও আকস্মিকতা নামক দুটি বিষয় ফুটে উঠেছে। নিচে এ দুটি বিষয়ের পার্থক্য দেখানো হলো- ১. সম্ভাবনা হলো এমন একটি বিষয় যেখানে নিশ্চয়তা বা অনিশ্চয়তা দেওয়া যায় না। অর্থাৎ, সম্ভাবনা হলো নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। অন্যদিকে, আকস্মিকতার কোনো মধ্যবর্তী অবস্থা নেই। এটি হলো অপ্রত্যাশিত বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। ২. সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনা বেশি হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনা কম হয়। অন্যদিকে, আকস্মিকতা কোনো মাত্রাতিরিক্ত ব্যাপার নয়। এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আকস্মিকতার মাত্রা নির্ণয় করা যায়। ৩.সম্ভাবনাকে বিভিন্ন তত্ত্ব আকারে প্রকাশ করা যায়। যেমন- গাণিতিক তত্ত্ব, আকস্মিক পৌনঃপুনিকতার তত্ত্ব ইত্যাদি। অন্যদিকে, আকস্মিকতাকে তত্ত্ব আকারে প্রকাশ করা যায় না। এমন কোনো সূত্র নেই যার মাধ্যমে আকস্মিকতাকে তত্ত্ব আকারে প্রকাশ করা যায়। ৪. সম্ভাবনা পরিমাপের নির্দিষ্ট নিয়ম আছে। এসব নিয়ম ব্যবহার করে আমরা বিভিন্ন ঘটনার সম্ভাবনা নির্ণয় করতে পারি।অন্যদিকে, আকস্মিকতা পরিমাপের কোনো নিয়ম নেই। তাই আকস্মিকতাকে পরিমাপ করা যায় না। পরিশেষে বলা যায়, সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। সম্ভাবনার উদ্ভব হয় কার্যকারণ সম্পর্কে আমাদের জ্ঞানের অপূর্ণতার কারণে। আর আকস্মিকতার উদ্ভব হয় কার্যকারণ সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বুরিনা ও বোনের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে। তার পার্থ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর