লাবনির ও লিমার বক্তব্যে ফুটে উঠা বিষয় দুটির মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: সম্ভাবনা এবং আকস্মিকতার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১.সম্ভাবনা হলো একটি সম্ভাব্য ঘটনা, যা ঘটা বা না ঘটা সম্পর্কে আমরা নিশ্চিত নই। অর্থাৎ সম্ভাবনা হলো কোনো ঘটনার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। কিন্তু আকস্মিকতা হলো একটি আকস্মিক ঘটনা, যা সম্পর্কে আমরা পূর্ব থেকেই অবগত থাকি না। হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে এ ধরনের ঘটনা ঘটে বলেই আমরা এটিকে আকস্মিকতা বলি । ২.সম্ভাবনার ক্ষেত্রে জ্ঞানের অপূর্ণতা কাজ করে। যার ফলে সম্ভাবনাময় কোনো ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না। অন্যদিকে, কার্যকারণ নিয়ম সম্পর্কে অজ্ঞতা হলো আকস্মিকতার ভিত্তি। এ কারণে 'কক্সবাজার বরফে আচ্ছন্ন' বিষয়টি একটি আকস্মিক ঘটনা । ৩.গাণিতিক তত্ত্ব ও পৌনঃপুনিকতা তত্ত্ব দিয়ে সম্ভাবনার ধারণা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায়। কিন্তু আকস্মিকতার ক্ষেত্রে গণিতশাস্ত্রের কোনো বিষয় প্রয়োগ করা যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
লাবনির ও লিমার বক্তব্যে ফুটে উঠা বিষয় দুটির মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর