উদ্দীপকে নাবিল ও ফাহাদের 'র্যাফেল ড্র'-এর পুরস্কার পাওয়ার সম্ভাবনা তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নাবিল ও ফাহাদের পুরস্কার পাওয়ার সম্ভাবনা পাঠ্যবইয়ের আলোকে নিচে বিশ্লেষণ করা হলো-যখন কোনো বিষয়ের নিশ্চয়তা দেওয়া যায় না; আবার বিষয়টি যে অনিশ্চিত তাও বলা যায় না তখন তা হয় সম্ভাব্য বিষয়। অর্থাৎ, যেসব ক্ষেত্রে নিশ্চয়তা দেওয়া যায় না এবং অনিশ্চিত বলা যায় না সেসব ক্ষেত্রেই সম্ভাবনার প্রসঙ্গ আসে। তাই সম্ভাবনাকে বলা হয় নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। সম্ভাবনা সাধারণত দুটি অর্থে ব্যবহৃত, হয়। যথা- লৌকিক অর্থে ও বৈজ্ঞানিক অর্থে। যখন কোনো ঘটনা অকল্পনীয় হয় না তখন সাধারণ মানুষ এটিকে সম্ভাব্য ঘটনা মনে করে। এটিকে লৌকিক অর্থে সম্ভাবনা বলা হয়। আর যখন একটি ঘটনা ঘটা অসম্ভব নয়; আবার ঘটা একেবারে নিশ্চিতও নয় তখন তাকে বৈজ্ঞানিক অর্থে সম্ভাব্য ঘটনা বলে। তবে সম্ভাবনার বৈজ্ঞানিক অর্থই সম্ভাবনার প্রকৃতির স্পষ্টভাবে তুলে ধরে। প্রকৃতিগত দিক থেকে সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনার মাত্রা বেশি হয়; আবার কোনো কোনো ক্ষেত্রে সম্ভাবনার মাত্রা কম হয়। তবে কোনোভাবেই এটি ১০০% বা ০% হয় না।পরিশেষে বলা যায়, বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব। রয়েছে। বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নাবিল ও ফাহাদের 'র্যাফেল ড্র'-এর পুরস্কার পাওয়ার সম্ভাবনা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর