দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়? তা আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ যথাক্রমে আকস্মিকতা এবং সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে উভয় বিষয়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- আকস্মিক ঘটনা সম্পর্কে আমরা পূর্ব থেকেই অবগত থাকি না। হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে এ ধরনের ঘটনা ঘটে বলেই আমরা এ ধরনের ঘটনাকে আকস্মিকতা' বলি। কিন্তু সম্ভাবনা হলো কোনো ঘটনার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা যে বিষয় সম্পর্কে আমরা কিছুটা হলেও অবগত থাকি। পাশাপাশি গাণিতিক তত্ত্ব ও পৌনঃপুনিকতা তত্ত্ব দিয়ে সম্ভাবনার ধারণা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা গেলেও আকস্মিকতার ক্ষেত্রে গণিতশাস্ত্রের কোনো বিষয় প্রয়োগ করা যায় না।পাশাপাশি কার্যকারণ নিয়ম সম্পর্কে অজ্ঞতা হলো আকস্মিকতার ভিত্তি। অন্যদিকে, সম্ভাবনার ক্ষেত্রে জ্ঞানের অপূর্ণতা কাজ করে। যার ফলে সম্ভাবনাময় কোনো ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না। এছাড়াও সম্ভাব্য ঘটনার মাত্রা পরিমাপ করা যায়। কিন্তু আকস্মিক ঘটনা পরিমাপ করার কোনো মানদণ্ড নেই।পরিশেষে বলা যায় যে, আকস্মিকতার ও সম্ভাবনার মধ্যে বিভিন্ন বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে। কারণ সম্ভাবনার ক্ষেত্রে ঘটনার আংশিক জ্ঞান থাকলেও আকস্মিকতার ক্ষেত্রে ঘটনার সকল বিষয় আমাদের অজানা থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর