উদ্দীপকে দৃশ্যকল্প-১ এর সাথে দৃশ্যকল্প-২ এর কী কী পার্থক্য রয়েছে বলে তুমি মনে কর?
উত্তর: সম্ভাবনা এবং আকস্মিকতার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. সম্ভাবনা হলো একটি সম্ভাব্য ঘটনা, যা ঘটা বা না ঘটা সম্পর্কে আমরা নিশ্চিত নই। অর্থাৎ সম্ভাবনা হলো কোনো ঘটনার নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। কিন্তু আকস্মিকতা হলো একটি আকস্মিক ঘটনা, যা সম্পর্কে আমরা পূর্ব থেকেই অবগত থাকি না। হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে এ ধরনের ঘটনা ঘটে বলেই আমরা এটিকে আকস্মিকতা বলি।২. সম্ভাবনার ক্ষেত্রে জ্ঞানের অপূর্ণতা কাজ করে। যার ফলে সম্ভাবনাময় কোনো ঘটনার নিশ্চয়তা দেওয়া যায় না। অন্যদিকে, কার্যকারণ নিয়ম সম্পর্কে অজ্ঞতা হলো আকস্মিকতার ভিত্তি। ৩. গাণিতিক তত্ত্ব ও পৌনঃপুনিকতা তত্ত্ব দিয়ে সম্ভাবনার ধারণা ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায়। কিন্তু আকস্মিকতার এর ক্ষেত্রে গণিতশাস্ত্রের কোনো বিষয় প্রয়োগ করা যায় না। ৪. সম্ভাবনার ঘটনা নির্ণয় করার জন্য চারটি নিয়ম রয়েছে। অর্থাৎ বিভিন্ন ঘটনার সম্ভাবনা পরিমাপযোগ্য। কিন্তু আকস্মিকতার এর ঘটনা মূল্যায়ন করার কোনো মানদণ্ড বা মূলসূত্র নেই। অর্থাৎ আকস্মিকতা হলো কোনো বিষয়ের অজ্ঞতার তত্ত্ব। পরিশেষে বলা যায় যে, সম্ভাবনা ও আকস্মিকতার মধ্যে বিভিন্ন বিষয়ে বৈসাদৃশ্য রয়েছে। বস্তুত সম্ভাবনার ক্ষেত্রে ঘটনার আংশিক জ্ঞান থাকলেও আকস্মিকতার ক্ষেত্রে ঘটনার সকল বিষয় আমাদের অজানা থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এর সাথে দৃশ্যকল্প-২ এর কী কী পার্থক্য রয়েছে বল…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর