উদ্দীপকে রিয়াজের সাথে রুবেলের দেখা হওয়ার ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে রিয়াজের সাথে রুবেলের দেখা হওয়ার ঘটনাটি আকস্মিকতার (Chance) বিষয়কে নির্দেশ করে । 'আকস্মিক' শব্দের ইংরেজি 'Chance [গণিত] কথাটি প্রাচীন ফরাসি শব্দ 'Cheance [গণিত] (চিয়াশেঁ) থেকে উদ্ভূত। যার অর্থ- 'আকস্মিক বিষয়, সৌভাগ্য, ভাগ্য, পরিস্থিতি, ঘুটি বা পাশার দান' (accident, fortune, luck, situation, falling of dice) ইত্যাদি। বস্তুত যে ঘটনার কারণ অজ্ঞাত থাকে বা কারণ অজানা থাকে এবং যা আমাদের হঠাৎ বিস্মিত করে তোলে তাই হলো আকস্মিকতা । অর্থাৎ আমরা যখন কোনো ঘটনার কারণ জানতে পারি না বা কারণ উদ্ধার করতে পারি না, তখন উক্ত ঘটনাকে আকস্মিক বলে চালিয়ে দেই। যেমন—“কোনো পূর্বাভাস ও সংকেত ছাড়াই 'ক' এলাকায় হঠাৎ করে একটি টর্নেডো বয়ে গেল”– এটি একটি আকস্মিক ঘটনা। উদ্দীপকের বর্ণিত ঘটনায় রুবেল ট্রেনে উঠে তার পাশে দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু রিয়াজকে দেখতে পায়। এখানে দুই বন্ধুর দেখা হওয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নাই। বরং তাদের দেখা হওয়ার ঘটনাকে আকস্মিক হিসেবে বিবেচনা করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রিয়াজের সাথে রুবেলের দেখা হওয়ার ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কো…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর