উদ্দীপকে উল্লিখিত দেশটির সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে অর্থব্যবস্থায় কোন ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশটির সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে মিশ্র অর্থব্যবস্থা হতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিবর্তন ঘটেছে। নিচে তা বিশ্লেষণ করা হলো:মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগ সহ অবস্থান করলেও ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শুধু ব্যক্তি উদ্যোগেই সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বেসরকারি খাত বা ব্যক্তির পূর্ণ স্বাধীনতা বজায় থাকে। অর্থাৎ, ব্যক্তি নিজ বিবেচনায় কী, কোথায়, কীভাবে উৎপাদন করবে এ সকল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। উদ্দীপকে লক্ষ করা যায়, 'A [গণিত] দেশটির সরকার সরকারি খাতের ব্যর্থতার কারণে রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো সম্পূর্ণ বি-রাষ্ট্রীয়করণের মাধ্যমে বেসরকারি উদ্যোগের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ 'A [গণিত] দেশটিতে বর্তমান পরিস্থিতিতে ব্যক্তি উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।আবার, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকায় সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হয়। তবে এখানে ব্যক্তি বা উৎপাদনকারী সর্বদা তার মুনাফা সর্বোচ্চকরণে সচেষ্ট থাকে। এতে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ ও শ্রেণিবৈষম্য পরিলক্ষিত হয়। যা বর্তমানে 'A [গণিত] দেশটিতেও লক্ষ করা যাচ্ছে। তাই পরিশেষে বলা যায়, 'A [গণিত] দেশটির সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে দেশটিতে উপরিল্লিখিত পরিবর্তন সংঘটিত হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশটির সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের ফলে অর্থব্যবস…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর