উদ্দীপকে বর্ণিত দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'X [গণিত] দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেও উৎপাদন, বণ্টন তথা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ব্যক্তির মৌলিক অধিকার, চিন্তার স্বাধীনতা, ব্যক্তির উৎপাদন, ভোগ ও বণ্টনের ক্ষেত্রে স্বাধীনতা স্বীকৃত। তবে প্রয়োজনে সরকার ব্যক্তিগত ভোগের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করতে পারে। উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব সুমন চিকিৎসার জন্য 'X [গণিত] দেশে গিয়ে দেখলেন, দেশটিতে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিমালিকানায় পরিচালিত হওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগের সহঅবস্থান রয়েছে। এছাড়া এখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থা বিদ্যমান। অর্থাৎ 'X [গণিত] দেশে চাহিদা ও যোগানের সমতার দ্বারা পণ্য ও সেবার মূল্য নির্ধারিত হয়। তবে জনকল্যাণের জন্য সরকার পরোক্ষভাবে দামব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং বলা যায়, মিশ্র অর্থব্যবস্থার সাথে উদ্দীপকের অর্থব্যবস্থার মিল থাকায় সেখানে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দেশটিতে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে? ব্যা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর