E ও F বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা ও যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে উল্লিখিত E বিন্দু অদক্ষ অঞ্চল এবং F বিন্দু অ- অর্জনযোগ্য অঞ্চলে বিদ্যমান থাকায় E ও F বিন্দুতে উৎপাদন করা যথাক্রমে অযৌক্তিক ও অসম্ভব।সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার নিচে বা বামদিকে যে কোনো বিন্দুতে উৎপাদন সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। এজন্য এই অঞ্চলকে অদক্ষ অঞ্চল বলে। আর উৎপাদন সম্ভাবনা রেখার ডানদিকে যে কোনো বিন্দুতে বর্তমান প্রযুক্তিতে উৎপাদন সম্ভব নয়। এজন্য এই অঞ্চলকে অ-অর্জনযোগ্য অঞ্চল বলে। চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে উৎপাদন করা হলে 'X [গণিত] দ্রব্য OX1 এবং 'Y [গণিত] দ্রব্য OY2 পরিমাণ উৎপাদন করা যায়। এখন, প্রাপ্ত সম্পদের ভিত্তিতে 'X [গণিত] দ্রব্যের উৎপাদন স্থির রেখে 'Y [গণিত] দ্রব্যের উৎপাদন Y1Y2 বাড়ানো সম্ভব। অথবা 'Y [গণিত] দ্রব্যের উৎপাদন স্থির রেখে 'X [গণিত] দ্রব্যের উৎপাদন X1X2 পরিমাণ বাড়ানো যায়। কাজেই E বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। তাই 'E [গণিত] বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে না।F বিন্দুর ক্ষেত্রে 'X [গণিত] দ্রব্য OX2 এবং 'Y [গণিত] দ্রব্য OY1 পরিমাণ উৎপাদিত হবে। অর্থাৎ, F বিন্দুটি B ও C বিন্দুর চেয়ে বেশি উৎপাদন নির্দেশ করে। কিন্তু, বর্তমান প্রযুক্তিতে F বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। অর্থাৎ, F বিন্দুতে উৎপাদন কাম্য হলেও বর্তমান প্রযুক্তিতে উৎপাদন করা অসম্ভব।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
E ও F বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা ও যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর