সরকার প্রতি কেজির সর্বনিম্ন দাম 1 টাকা এবং প্রতি কেজির সর্বোচ্চ দাম 3 টাকা ধার্য করলে ভারসাম্যের কীরূপ পরিবর্তন হবে? চিত্রসহ বিশ্লেষণ করো।
উত্তর: সরকার প্রতি কেজির দাম সর্বনিম্ন 1 টাকা এবং সর্বোচ্চ 3 টাকা নির্ধারণ করলে বাজারে যথাক্রমে দ্রব্যের ঘাটতি এবং উদ্বৃত্ত দেখা দিবে। ভারসাম্য দামের থেকে বাজারে দ্রব্যের দাম কমে গেলে যোগানের চেয়ে চাহিদা বেশি থাকে ফলে ঘাটতি দেখা দেয়। আবার, ভারসাম্য দামের চেয়ে বেশি দামে বাজারে যোগানের চেয়ে চাহিদা কম থাকে এবং দ্রব্যের উদ্বৃত্ত দেখা দেয়। উপরের চিত্রে লক্ষ করা যায়, প্রতি কেজি দ্রব্যের দাম 1 টাকা নির্ধারণ করা হলে চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে 7 একক ও 2 একক হয়। যা চিত্রে যথাক্রমে ৮ ও a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এক্ষেত্রে চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় বাজারে ab বা 5 একক পরিমাণ দ্রব্যের ঘাটতি দেখা হয়। এতে বাজারে ভারসাম্য বিঘ্নিত হয়। আবার, দাম 3 টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ দাঁড়ায় যথাকমে ও একক ও ৪ একক। যা চিত্রে যথাক্রমে ৪ ও h বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এক্ষেত্রে চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় বাজারে gh পরিমাণ বা 5 একক উদ্বৃত্ত থাকে। কাজেই বলা যায়, সরকার প্রতি কেজির দাম সর্বোচ্চ ও টাকা নির্ধারণ করলে বাজারে দ্রব্যের উদ্বৃত্ত এবং সর্বনিম্ন 1 টাকা নির্ধারণ করলে বাজারে দ্রব্যের ঘাটতি দেখা দিবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সরকার প্রতি কেজির সর্বনিম্ন দাম 1 টাকা এবং প্রতি কেজির সর্বোচ্চ দাম…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর