উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উৎপাদন সম্ভাবনা রেখা (PPC)-এর মাধ্যমে অর্থনীতির মৌলিক সমস্যা 'নির্বাচন' এর কথা উপস্থাপিত হয়েছে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয়। তাই এই রেখার মাধ্যমে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, তা ব্যাখ্যা করা যায়। উদ্দীপকের চিত্রে লক্ষ করা যায়, উৎপাদন সম্ভাবনা রেখা (PPC)-এর B বিন্দুতে 'Y [গণিত] দ্রব্য OY1 ও 'X [গণিত] দ্রব্য OX1 পরিমাণ এবং C বিন্দুতে 'Y [গণিত] দ্রব্য OY2 ও 'X [গণিত] দ্রব্য OX2 পরিমাণ উৎপাদন করা যায়। এখন, প্রয়োজনীয়তার ভিত্তিতে উৎপাদককে নির্বাচন করতে হবে সে কোন বিন্দুতে উৎপাদন করবে। যেমন- 'X [গণিত] দ্রব্যের প্রয়োজন বেশি হলে C বিন্দুতে এবং 'Y [গণিত] দ্রব্যের প্রয়োজন বেশি হলে B বিন্দুতে উৎপাদন করতে হবে। এভাবে PPC-এর মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যা 'নির্বাচন' এর বিষয়টি উপস্থাপিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর