উদ্দীপকে উল্লিখিত মি. জনসনের ও 'X [গণিত] দেশের অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব ও শ্রেণিবৈষম্যের তুলনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. জনসন এবং 'X [গণিত] দেশে যথাক্রমে মিশ্র অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। ভোক্তার সার্বভৌমত্ব ও শ্রেণিবৈষম্যের ভিত্তিতে উক্ত দুটি অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা নিচে উপস্থাপন করা হলো: মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারের স্বীকৃতি থাকায় ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকে। তবে এ অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা, আয় উপার্জনের সুযোগ-সুবিধা ও সক্ষমতার ভিত্তিতে সমাজের মানুষ বিভিন্ন শ্রেণিতে বিভক্ত থাকে; তথা শ্রেণিবৈষম্য পরিলক্ষিত হয়। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সম্পদ এবং উৎপাদনের সকল উপকরণের মালিক হলো সরকার। অর্থাৎ এখানে ব্যক্তি উদ্যোগে বিপুল পরিমাণ মুনাফা ও সম্পদ আহরণের সুযোগ নেই। তাই এ অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। উদ্দীপকে লক্ষ করা যায়, মি. জনসনের দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে উৎপাদন পরিচালিত হয়। এর ফলে ভোক্তা তার পছন্দ মতো দ্রব্য ভোগ করতে পারে। তবে ব্যক্তি উদ্যোগ স্বীকৃত থাকায় শ্রেণিবৈষম্যও পরিলক্ষিত হয়। পক্ষান্তরে, মি. জনসন 'X [গণিত] দেশে বেড়াতে গিয়ে জানতে পারেন দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এর ফলে 'X [গণিত] দেশটিতে শ্রেণিবৈষম্য পরিলক্ষিত হয় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যকলাপ সরকার নিয়ন্ত্রণ করে বলে জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোগ করতে পারে না। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগ ও অবাধ প্রতিযোগিতা থাকায় উৎপাদনকারীরা ভোক্তার পছন্দকে গুরুত্ব দেয়। তবে প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করতে পারে। পরিশেষে বলা যায়, মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব বজায় থাকলেও শ্রেণিবৈষম্য বিদ্যমান। পক্ষান্তরে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণিবৈষম্য না থাকলেও ভোক্তার সার্বভৌমত্ব খর্ব হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. জনসনের ও 'X দেশের অর্থব্যবস্থায় ভোক্তার সার্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর