'A [গণিত] দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়া অন্য তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থার উল্লিখিত তিনটি বৈশিষ্ট্য ছাড়া অন্য তিনটি বৈশিষ্ট্য হলো ১. অবাধ প্রতিযোগিতা, ২. স্বয়ংক্রিয় দামব্যবস্থা এবং ৩. বেসরকারি উদ্যোগ।যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয় উক্ত অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এখানে অবাধ প্রতিযোগিতার ফলে নতুন নতুন দ্রব্য ও প্রযুক্তির উদ্ভাবন ঘটে এবং উৎপাদন ব্যয় কমে। ফলশ্রুতিতে ধনতন্ত্রে উদ্যোক্তাদের মধ্যে সক্ষম ও দক্ষরাই টিকে থাকে।উদ্দীপকে 'A [গণিত] দেশ তথা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় দামব্যবস্থা। প্রতিটি দ্রব্য, সেবা ও উপকরণের দাম তাদের স্ব-স্ব চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক দর কষাকষির মাধ্যমে প্রতিটি পণ্য ও সেবার মূল্য নির্ধারিত হয়। এক্ষেত্রে কোনো বিধি-নিষেধ থাকে না। এছাড়া, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রায় সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়। অর্থাৎ উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের প্রাধান্য পরিলক্ষিত হয়। বিশেষ ক্ষেত্রে সামাজিক চাহিদা পূরণের স্বার্থে উৎপাদন ও বণ্টনে সরকারি অংশগ্রহণ ও নিয়ন্ত্রণ থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
'A দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট…
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর