শেয়ারFacebookWhatsApp

রহিমের খামারে উৎপাদনের ক্ষেত্রে কোন বিধিটি কার্যকর এবং কেন তা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রহিমের খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটি উপকরণ (যেমন শ্রম) নিয়োগ বৃদ্ধি করলে প্রথম দিকে প্রান্তিক উৎপাদন (MP) বৃদ্ধির কারণে মোট উৎপাদন (TP) ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। আর, দ্বিতীয় পর্যায়ে MP হ্রাস পাওয়ায় TP ক্রমহ্রাসমান হারে বাড়ে। এক পর্যায়ে TP সর্বোচ্চ হলে MP শূন্য হয় এবং এর পরে উপকরণ বাড়ানো হলে MP ঋণাত্মক হয় ফলে TP কমতে থাকে।উদ্দীপকের সূচিতে লক্ষ করা যায় রহিমের খামারে অন্যান্য উপাদান ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রম নিয়োগ বাড়ানো হলে প্রাথমিক পর্যায়ে প্রান্তিক উৎপাদন (MP) বাড়ার ফলে মোট উৎপাদন বাড়ে। কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমতে থাকে। সূচিতে দেখা যায়, রহিম তার খামারে ১ একক শ্রম নিয়োগ করে ৪ একক মোট উৎপাদন পায়। পরবর্তী ২, ৩ ও ৪ একক শ্রম নিয়োগ করে ১০, ১৪ ও ১৭ একক মোট উৎপাদন পায়। এখানে তার প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমে ১ম শ্রম নিয়োগ থেকে ৪ একক এবং ২য়, ৩য় ও ৪র্থ একক শ্রম নিয়োগ থেকে যথাক্রমে ৬, ৪ ও ৩ একক প্রান্তিক উৎপাদন পায়।সাধারণত ভূমির যোগান ও উৎপাদন কৌশল স্থির থাকা সাপেক্ষে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি কার্যকর। একই জমি বারবার ব্যবহারের ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। যার ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর তা কমতে থাকে। এসব কারণেই মূলত রহিমের খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

রহিমের খামারে উৎপাদনের ক্ষেত্রে কোন বিধিটি কার্যকর এবং কেন তা বিশ্ল…

উদ্দীপক

রহিমের খামারে উৎপাদনের অন্যান্য উপাদান ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রমের নিয়োগ বাড়িয়ে প্রাপ্ত মোট উৎপাদন নিচে দেওয়া হলো

Chittagong · 2019

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।

উত্তর

দীর্ঘকালে সকল ব্যয় বা উৎপাদনের সকল উপকরণের ব্যয় পরিবর্তনশীল হওয়ায় স্থির ব্যয় থাকে না। স্বল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন- স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না।

উত্তর

প্রদত্ত তথ্যের আলোকে উদ্দীপকের প্রয়োজনীয় পরিমাণ গ্রহণ করে রহিমের খামারের প্রান্তিক উৎপাদন রেখা (MP) নিচে অঙ্কন করা হলো: ' উপরের সূচিতে লক্ষ করা যায়, ১ একক শ্রম নিয়োগে প্রান্তিক উৎপাদন হয় ৪ একক। যা চিত্রের a বিন্দু দ্বারা দেখানো হয়েছে। একইভাবে ২, ৩ এবং ৪ একক শ্রম নিয়োগে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৬, ৪ এবং ৩ একক। যা চিত্রে যথাক্রমে b, c এবং d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত a, b, c এবং d বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উৎপাদন রেখা (MP) পাওয়া যায়। এটিই প্রদত্ত তথ্যের আলোকে নির্ণেয় প্রান্তিক উৎপাদন রেখা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রহিমের খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো একটি উপকরণ (যেমন শ্রম) নিয়োগ বৃদ্ধি করলে প্রথম দিকে প্রান্তিক উৎপাদন (MP) বৃদ্ধির কারণে মোট উৎপাদন (TP) ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। আর, দ্বিতীয় পর্যায়ে MP হ্রাস পাওয়ায় TP ক্রমহ্রাসমান হারে বাড়ে। এক পর্যায়ে TP সর্বোচ্চ হলে MP শূন্য হয় এবং এর পরে উপকরণ বাড়ানো হলে MP ঋণাত্মক হয় ফলে TP কমতে থাকে।উদ্দীপকের সূচিতে লক্ষ করা যায় রহিমের খামারে অন্যান্য উপাদান ও কলাকৌশল স্থির রেখে শুধু শ্রম নিয়োগ বাড়ানো হলে প্রাথমিক পর্যায়ে প্রান্তিক উৎপাদন (MP) বাড়ার ফলে মোট উৎপাদন বাড়ে। কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমতে থাকে। সূচিতে দেখা যায়, রহিম তার খামারে ১ একক শ্রম নিয়োগ করে ৪ একক মোট উৎপাদন পায়। পরবর্তী ২, ৩ ও ৪ একক শ্রম নিয়োগ করে ১০, ১৪ ও ১৭ একক মোট উৎপাদন পায়। এখানে তার প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হারে কমে ১ম শ্রম নিয়োগ থেকে ৪ একক এবং ২য়, ৩য় ও ৪র্থ একক শ্রম নিয়োগ থেকে যথাক্রমে ৬, ৪ ও ৩ একক প্রান্তিক উৎপাদন পায়।সাধারণত ভূমির যোগান ও উৎপাদন কৌশল স্থির থাকা সাপেক্ষে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি কার্যকর। একই জমি বারবার ব্যবহারের ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। যার ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর তা কমতে থাকে। এসব কারণেই মূলত রহিমের খামারে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।