প্রাথমিক অবস্থায় 'A [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি উদ্দীপকের আলোকে চিহ্নিত করো।
উত্তর: প্রাথমিক অবস্থায় 'A [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। নিচে এর প্রকৃতি উদ্দীপকের আলোকে চিহ্নিত করা হলো- মিশ্র অর্থব্যবস্থা বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায়, যেখানে সম্পদের ব্যক্তি ও রাষ্ট্রীয় উভয় মালিকানা স্বীকৃত। এ অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে। এখানে, ধনতন্ত্রের ন্যায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জন এবং ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে; আবার জাতীয় নিরাপত্তাবিষয়ক খাতগুলো এবং কিছু কিছু বৃহৎ ও মৌলিক শিল্পের ওপর সরকারি মালিকানাও বজায় থাকে। এ অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে পণ্য ও সেবার দাম নির্ধারিত হয়। তবে প্রয়োজনে সরকার পরোক্ষভাবে দামব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করতে পারে। উদ্দীপকে লক্ষ করা যায়, প্রাথমিক অবস্থায় 'A [গণিত] দেশটিতে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত ছিল এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগে উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হতো। অর্থাৎ 'A [গণিত] দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান ছিল।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
প্রাথমিক অবস্থায় 'A দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি উদ্দীপকের আল…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর