শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মি. হারেকের কৃষিবিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মি. হারেক একজন সফল কৃষক। তিনি তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করেন। আবার সম্পদের যাতে অপচয় না হয় সেদিকে যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন। উদ্দীপকের আলোকে মি. হারেকের কৃষিবিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি একটি কাল্পনিক উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে নিচে ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের মি. হারেকের উৎপাদিত দুটি পণ্য X ও Y দ্বারা নির্দেশ করা হলো এবং তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন, যা উক্ত সূচির মাধ্যমে দেখানো হলো। উক্ত সূচিতে দেখা যায় তিনি তার সমস্ত সম্পদ নিয়োগ করলে 110 একক X পণ্য অথবা 110 একক Y পণ্য উৎপাদন করতে পারেন। কিন্তু তার X ও Y দুটি পণ্যেরই প্রয়োজন থাকায় তিনি X এর কিছু পরিমাণ ও Y এর কিছু পরিমাণ উৎপাদন করেন। এখন তিনি X ও Y পণ্যের অভাবের আপেক্ষিক গুরুত্ব অনুযায়ী উক্ত সূচির B, C ও D বিন্দুর কোন সংমিশ্রণটি উৎপাদন করবেন তা স্থির করবেন। অর্থাৎ X ও Y পণ্যের আপেক্ষিক গুরুত্বের দ্বারাই নির্ধারিত হয় তিনি B বিন্দুতে 50 একক X ও 100 একক Y, নাকি C বিন্দুতে 75 একক X ও 85 একক Y, অথবা D বিন্দুতে 100 একক X ও 60 একক Y দ্রব্য উৎপাদন করবেন। এটিই হলো উদ্দীপকে বর্ণিত মি. হারেকের উৎপাদন সম্ভাবনা সূচি।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মি. হারেকের কৃষিবিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি উৎপাদন সম…

উদ্দীপক

মি. হারেক একজন সফল কৃষক। বর্তমানে তিনি কৃষিবিষয়ক আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করে তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। তার সামর্থ্য সীমিত বিধায় তিনি তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। আবার, সম্পদ যাতে অপচয় না হয় সেদিকে যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন।

Barisal · 2017

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থিত বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু। সীমিত সম্পদ এবং অসীম অভাবের কারণে সৃষ্ট হয় অভাবের। গুরুত্ব অনুসারে অভাব সমস্যাটি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হয়। এ রেখার ভেতরের বিন্দু সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। কারণ ভেতরের বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে। কারণ সম্পদের পূর্ণ ব্যবহার হলেও উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দুতে উৎপাদন করা সম্ভব হয় না। আর উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে। কারণ উক্ত বিন্দুগুলোতে সম্পদের পূর্ণ ব্যবহার হয়। সুতরাং, উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দুগুলোই অধিক কাম্য।

উত্তর

উদ্দীপকের মি. হারেক একজন সফল কৃষক। তিনি তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করেন। আবার সম্পদের যাতে অপচয় না হয় সেদিকে যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন। উদ্দীপকের আলোকে মি. হারেকের কৃষিবিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি একটি কাল্পনিক উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে নিচে ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের মি. হারেকের উৎপাদিত দুটি পণ্য X ও Y দ্বারা নির্দেশ করা হলো এবং তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন, যা উক্ত সূচির মাধ্যমে দেখানো হলো। উক্ত সূচিতে দেখা যায় তিনি তার সমস্ত সম্পদ নিয়োগ করলে 110 একক X পণ্য অথবা 110 একক Y পণ্য উৎপাদন করতে পারেন। কিন্তু তার X ও Y দুটি পণ্যেরই প্রয়োজন থাকায় তিনি X এর কিছু পরিমাণ ও Y এর কিছু পরিমাণ উৎপাদন করেন। এখন তিনি X ও Y পণ্যের অভাবের আপেক্ষিক গুরুত্ব অনুযায়ী উক্ত সূচির B, C ও D বিন্দুর কোন সংমিশ্রণটি উৎপাদন করবেন তা স্থির করবেন। অর্থাৎ X ও Y পণ্যের আপেক্ষিক গুরুত্বের দ্বারাই নির্ধারিত হয় তিনি B বিন্দুতে 50 একক X ও 100 একক Y, নাকি C বিন্দুতে 75 একক X ও 85 একক Y, অথবা D বিন্দুতে 100 একক X ও 60 একক Y দ্রব্য উৎপাদন করবেন। এটিই হলো উদ্দীপকে বর্ণিত মি. হারেকের উৎপাদন সম্ভাবনা সূচি।

উত্তর

উপরে তৈরিকৃত সূচিটির ভিত্তিতে নিচে একটি উৎপাদন সম্ভাবনা সূচি অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে X পণ্য ও লম্ব অক্ষে Y পণ্য উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। উৎপাদন সম্ভাবনা সূচিটি অনুযায়ী, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে X ও Y পণ্যের A সংমিশ্রণ অর্থাৎ X পণ্যের ০ একক ও Y পণ্যের 110 একক উৎপাদিত হয়। চিত্রে A বিন্দু দ্বারা নির্দেশিত। আবার একইভাবে সমপরিমাণ সম্পদ দ্বারা B সংমিশ্রণ অর্থাৎ X পণ্যের 50 একক ও Y পণ্যের 100 একক (চিত্রে B বিন্দু দ্বারা নির্দেশিত)। C সংমিশ্রণ তথা X পণ্যের 75 একক ও Y পণ্যের 85 একক, D সংমিশ্রণ তথা X পণ্যের 100 একক এবং Y পণ্যের 60 একক (D বিন্দু দ্বারা নির্দেশিত) এবং E সংমিশ্রণ অর্থাৎ X পণ্যের 110 একক ও Y পণ্যের O একক (E বিন্দু দ্বারা নির্দেশিত) উৎপাদিত হয়। এখন X ও Y পণ্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক A, B, C, D ও E বিন্দুগুলো যুক্ত করে AE রেখাটি টানা হলো। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।