যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক দ্রব্য উৎপাদন করতে চায়, তা কী তোমার দৃষ্টিতে যৌক্তিক হবে? ব্যাখ্যা করো।
উত্তর: যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক Y দ্রব্য উৎপাদন করতে চায় আমার দৃষ্টিতে তা যৌক্তিক হবে না। যুক্তির প্রয়োজনে প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা AD পুনর্বার অঙ্কন করা হলো। এখন প্রদত্ত সম্পদ সাপেক্ষে X দ্রব্যের ৪০ একক ও Y দ্রব্যের ৬০ এককের সংমিশ্রণটি উৎপাদন করা যৌক্তিক হবে কিনা তা দেখা যাক। চিত্রে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে উৎপাদনের এ সংমিশ্রণ সূচক বিন্দু N চিহ্নিত করা হলো। চিত্রে দেখা যায়, N বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা AD-এর ভেতরে অদক্ষ অঞ্চলে অবস্থিত। এ বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক নয়; কারণ প্রচলিত প্রযুক্তি ও প্রদত্ত সম্পদ ব্যবহার করে এর চেয়ে অধিক পরিমাণ উৎপাদন অর্থাৎ X দ্রব্যের ৪০ একক এবং Y দ্রব্যের ৯০ একক উৎপাদন করা সম্ভব। চিত্রে এ অবস্থা B বিন্দু দ্বারা নির্দেশিত।সুতরাং বলা যায়, যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক Y দ্রব্য উৎপাদনের সিদ্ধান্ত নেন তবে সে অবস্থা নিঃসন্দেহে অযৌক্তিক হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
যদি উৎপাদক ৪০ একক X দ্রব্যের সাথে ৬০ একক দ্রব্য উৎপাদন করতে চায়, তা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর