শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা কি যথেষ্ট? তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে ধনতান্ত্রিক অর্থনীতিতে দাম ব্যবস্থার মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের কথা বলা হয়েছে। কিন্তু অভিজ্ঞতার আলোকে বলা যায়, এরূপ সমাধান যথেষ্ট নয়। নিচে এ বিষয়ে মতামত দেওয়া হলো- দাম প্রক্রিয়ার বদৌলতে ধনতান্ত্রিক অর্থনীতিতে স্বার্থপর ও মুনাফাখোর উৎপানকারী/ব্যবসায়ীরা ভোক্তা সাধারণের কাছ থেকে সর্বোচ্চ দাম আদায় করে এবং শ্রমিকদেরকে ন্যূনতম মজুরি দেয়। এর ফলে ভোক্তা ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। দাম ব্যবস্থা বেশির ভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে সামাজিক স্বার্থ/কল্যাণের জলাঞ্জলি দেয়। দাম ব্যবস্থা দ্বারা পরিচালিত ধনতান্ত্রিক অর্থনীতিতে বলা হয়- ভোক্তারা স্বাধীন। প্রকৃতপক্ষে এখানে চটকদার বিজ্ঞাপন, ধূর্ত বিক্রয় প্রতিনিধি, দ্রব্যের কৃত্রিম দুষ্প্রাপ্যতা, বাজারের দূরত্ব ইত্যাদি দ্বারা প্রতিনিয়তই ভোক্তাগণ প্রতারিত হয়। যে কারণে ভোক্তাকে পুরোপুরি স্বাধীন বলা যায় না। তাছাড়া দাম প্রক্রিয়া সমাজে আয়-বৈষম্য বাড়ায়। ধনীরা অধিক দামে তাদের পছন্দসই দ্রব্যাদি ক্রয় এবং সম্পদ কুক্ষিগত করে বিলাসী জীবনযাপন করে। অনেকে আবার মনে করেন, দাম ব্যবস্থা খরচ ও উপকার ঠিকমতো পরিমাপ করতে পারে না। এটি কেবল উৎপাদনকারীদের খরচের হিসাব রাখে, কিন্তু কোনো দ্রব্য উৎপাদন করতে গিয়ে সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হলো তার হিসাব রাখে না। এছাড়া দাম ব্যবস্থা ব্যক্তিগত চাহিদা প্রকাশ করে, সামাজিক চাহিদা নয়। সুতরাং উপরিউক্ত অসুবিধাগুলোর আলোকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা যথেষ্ট নয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্য…

উদ্দীপক

মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা ৩টি। প্রতিটি সমাজের মানুষকে এ সব সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় এ সব সমস্যার বিভিন্ন সমাধান রয়েছে। তবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়।

Dinajpur · 2017

উত্তর

অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা (Scarcity) বলে।

উত্তর

মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত হওয়ার দরুন নির্বাচন সমস্যায় পড়তে হয়। মূলত এখান থেকেই সুযোগ ব্যয় ধারণার সৃষ্টি। কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্যটির উৎপাদন/ভোগ যে পরিমাণ ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়। উদাহরণস্বরূপ বলা যায়, এক বিঘা জমিতে ধান চাষ করলে বিশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে দশ কুইন্টাল পাট উৎপাদন করা যেত। এক্ষেত্রে বিশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো দশ কুইন্টাল পাট।

উত্তর

উদ্দীপকে মানুষের প্রধান ৩টি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে। অভাবের অসীমতা ও সম্পদের স্বল্পতার জন্য মানবজীবনে এসব অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটে। এগুলো হলো- কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। নিচে এসব সমস্যা ব্যাখ্যা করা হলো- ১. কী উৎপাদন করা হবে: সম্পদের স্বল্পতার জন্য ব্যক্তি বা সমাজ তার প্রয়োজনীয় সব দ্রব্য এক সাথে উৎপাদন করতে পারে না। সেজন্য অভাবের গুরুত্ব অনুসারে স্থির করতে হয়- কোন কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করা দরকার। সম্পদ নিতান্তই কম বলে একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অন্যটি হাতছাড়া করতে হয়। কাজেই কোন কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো যেকোনো সমাজের অন্যতম মৌলিক অর্থনৈতিক সমস্যা। ২. কীভাবে উৎপাদন করা হবে: এটি হলো সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা। কোন দ্রব্য, কী পরিমাণে উৎপাদন করতে হবে এর পরেই এ সমস্যাটি দেখা দেয়। এক্ষেত্রে নির্বাচিত দ্রব্য উৎপাদনের জন্য কী কী উপকরণ, কী কী অনুপাতে এবং কোন প্রযুক্তি বা পদ্ধতি গ্রহণ করা হবে তা নির্ধারণ করতে হয়। এটি একটি বিরাট সমস্যা যা সুষ্ঠুভাবে সমাধান করতে না পারলে সর্বাধিক উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না। ৩. কার জন্য উৎপাদন করা হবে: সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ থাকে। সকল মানুষের ক্রয় ক্ষমতা এক রকম নয়। এক্ষেত্রে কোন দ্রব্য কোন শ্রেণির মানুষের জন্য উৎপাদন করা হবে তা নির্ধারণ করাও একটি জটিল সমস্যা।

উত্তর

উদ্দীপকে ধনতান্ত্রিক অর্থনীতিতে দাম ব্যবস্থার মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের কথা বলা হয়েছে। কিন্তু অভিজ্ঞতার আলোকে বলা যায়, এরূপ সমাধান যথেষ্ট নয়। নিচে এ বিষয়ে মতামত দেওয়া হলো- দাম প্রক্রিয়ার বদৌলতে ধনতান্ত্রিক অর্থনীতিতে স্বার্থপর ও মুনাফাখোর উৎপানকারী/ব্যবসায়ীরা ভোক্তা সাধারণের কাছ থেকে সর্বোচ্চ দাম আদায় করে এবং শ্রমিকদেরকে ন্যূনতম মজুরি দেয়। এর ফলে ভোক্তা ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। দাম ব্যবস্থা বেশির ভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে সামাজিক স্বার্থ/কল্যাণের জলাঞ্জলি দেয়। দাম ব্যবস্থা দ্বারা পরিচালিত ধনতান্ত্রিক অর্থনীতিতে বলা হয়- ভোক্তারা স্বাধীন। প্রকৃতপক্ষে এখানে চটকদার বিজ্ঞাপন, ধূর্ত বিক্রয় প্রতিনিধি, দ্রব্যের কৃত্রিম দুষ্প্রাপ্যতা, বাজারের দূরত্ব ইত্যাদি দ্বারা প্রতিনিয়তই ভোক্তাগণ প্রতারিত হয়। যে কারণে ভোক্তাকে পুরোপুরি স্বাধীন বলা যায় না। তাছাড়া দাম প্রক্রিয়া সমাজে আয়-বৈষম্য বাড়ায়। ধনীরা অধিক দামে তাদের পছন্দসই দ্রব্যাদি ক্রয় এবং সম্পদ কুক্ষিগত করে বিলাসী জীবনযাপন করে। অনেকে আবার মনে করেন, দাম ব্যবস্থা খরচ ও উপকার ঠিকমতো পরিমাপ করতে পারে না। এটি কেবল উৎপাদনকারীদের খরচের হিসাব রাখে, কিন্তু কোনো দ্রব্য উৎপাদন করতে গিয়ে সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হলো তার হিসাব রাখে না। এছাড়া দাম ব্যবস্থা ব্যক্তিগত চাহিদা প্রকাশ করে, সামাজিক চাহিদা নয়। সুতরাং উপরিউক্ত অসুবিধাগুলোর আলোকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা যথেষ্ট নয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।