শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখাচিত্রের সাহায্যে দেখাও।

উত্তর: মোট উপযোগ রেখাচিত্রের সাহায্যে দেখানোর জন্য প্রথমে প্রদত্ত উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে একটি মোট উপযোগ রেখা (TU) অংকন করা হলো। চিত্রে, ভূমি অক্ষে কলম ক্রয়ের পরিমাণ ও লম্ব অক্ষে মোট উপযোগ (TU) পরিমাপ করা হয়েছে। উদ্দীপকে রিম দোকানে গিয়ে প্রথমে ১টি কলম কিনল, যা থেকে সে ৪ ইউটিলের সমান উপযোগ পেল। এ অবস্থা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়। এরপর রিম একইভাবে ২টি, ৩টি ও ৪টি কলম কিনলো যেগুলো থেকে সে যথাক্রমে ৭ ইউটিল, ৯ ইউটিল ও ১০ ইউটিল উপযোগ লাভ করলো। এ অবস্থাগুলো যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়। এখন a, b, c ও d বিন্দুগুলো যোগ করলে মোট উপযোগ রেখা (TU) পাওয়া যায়। এভাবে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখা চিত্রের সাহায্যে দেখানো যায়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখাচিত্রের সাহায্যে দেখাও।

উদ্দীপক

রিম দোকানে গিয়ে ১টি কলম কিনল। কলমটি থেকে সে ৪ ইউটিল উপযোগ পেল। রিম ২টি কলম থেকে উপযোগ পায় ৭ ইউটিল। পরবর্তীতে ৩টি কলম থেকে উপযোগ পায় ৯ ইউটিল। বিক্রেতা আরও কলম কিনতে বলায় সে ৪টি কলম কিনে উপযোগ পেল ১০ ইউটিল।

Dinajpur · 2017

উত্তর

উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।

উত্তর

মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছা হলো। এখন সে প্রথম লিচুটি যে আগ্রহ নিয়ে ভোগ করে পরেরটি ভোগের ক্ষেত্রে তার সে আগ্রহ কমে যায়। অর্থাৎ প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়। তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরো হ্রাস পায়। এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না। ফলে সে আর লিচু গ্রহণ করবে না। এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ হয় শূন্য।

উত্তর

মোট উপযোগ রেখাচিত্রের সাহায্যে দেখানোর জন্য প্রথমে প্রদত্ত উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে একটি মোট উপযোগ রেখা (TU) অংকন করা হলো। চিত্রে, ভূমি অক্ষে কলম ক্রয়ের পরিমাণ ও লম্ব অক্ষে মোট উপযোগ (TU) পরিমাপ করা হয়েছে। উদ্দীপকে রিম দোকানে গিয়ে প্রথমে ১টি কলম কিনল, যা থেকে সে ৪ ইউটিলের সমান উপযোগ পেল। এ অবস্থা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়। এরপর রিম একইভাবে ২টি, ৩টি ও ৪টি কলম কিনলো যেগুলো থেকে সে যথাক্রমে ৭ ইউটিল, ৯ ইউটিল ও ১০ ইউটিল উপযোগ লাভ করলো। এ অবস্থাগুলো যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়। এখন a, b, c ও d বিন্দুগুলো যোগ করলে মোট উপযোগ রেখা (TU) পাওয়া যায়। এভাবে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মোট উপযোগ রেখা চিত্রের সাহায্যে দেখানো যায়।

উত্তর

উদ্দীপকে দোকান থেকে রিমের পর্যায়ক্রমে কলম ক্রয় এবং তা থেকে প্রাপ্ত মোট উপযোগের ক্রমান্বয়ে বৃদ্ধির তথ্য পরিবেশিত হয়েছে। দৃশ্যকল্প অনুসারে রিম ১ম কলমটি থেকে ৪ ইউটিল সমান প্রান্তিক উপযোগ পায়। এরপর সে যখন ২য় কলমটি ক্রয় করে তখন তা থেকে প্রান্তিক উপযোগ পায় (৭-৪) = ৩ ইউটিলের সমান। আবার যখন ৩য় কলমটি ক্রয় করে তখন তা থেকে প্রান্তিক উপযোগ লাভ করে (৯-৭) = ২ ইউটিলের সমান। রিম কলমের ক্রয়ের পরিমাণ আরো বাড়ালে সে ৪র্থ কলমটি থেকে (১০-৯) = ১ ইউটিলের সমান প্রান্তিক উপযোগ লাভ করে। অর্থাৎ রিম ১ম কলমটি থেকে ৪ ইউটিল, ২য়টি থেকে ৩ ইউটিল, ৩য়টি থেকে ২ ইউটিল এবং ৪র্থটি থেকে ১ ইউটিল এর সমান প্রান্তিক উপযোগ লাভ করে যেখানে তার মোট উপযোগ হয় (৪+৩+২+ ১) = ১০ ইউটিল। এক্ষেত্রে দেখা যায়, কলমের ক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ (μ)\mu) ক্রমেই হ্রাস পায়। সুতরাং উদ্দীপকের তথ্য বিশ্লেষণ করে আমরা বলতে পারি, প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।