প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে ৮ একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে সেখান উভয় দ্রব্য ৮ একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন তা ব্যাখ্যা করা হলো- চিত্রে অঙ্কিত AC হলো উৎপাদন সম্ভাবনা রেখা যা দ্বারা সম্পদের সীমাবদ্ধ যোগান সাপেক্ষে দুটি দ্রব্যের (Y ও X) বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করা হয়। উৎপাদক এই রেখা বরাবর যেকোনো বিন্দুতে উৎপাদন করতে পারে কিন্তু সম্পদ সীমাবদ্ধ হবার কারণে এ রেখার বাইরে যেতে পারে না, তবে এ রেখার ভিতরের দিকেও উৎপাদন করতে পারে। সেক্ষেত্রে সম্পদের পূর্ণ ব্যবহার করা সম্ভব হয় না। এক্ষেত্রে, X = ৮ এবং Y = ৮ একক উৎপাদন করলে D বিন্দুতে উৎপাদন করতে হবে। যা AB উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে। সম্পদ সীমাবদ্ধ হবার কারণে AB রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয়। সুতরাং দেখা যায়, সম্পদের সীমাবন্ধতার কারণে (X = ৮ একক, Y = ৮ একক) উৎপাদন করা সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে ৮ একক ক…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর