উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মানুষের প্রধান ৩টি মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে। অভাবের অসীমতা ও সম্পদের স্বল্পতার জন্য মানবজীবনে এসব অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটে। এগুলো হলো- কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। নিচে এসব সমস্যা ব্যাখ্যা করা হলো- ১. কী উৎপাদন করা হবে: সম্পদের স্বল্পতার জন্য ব্যক্তি বা সমাজ তার প্রয়োজনীয় সব দ্রব্য এক সাথে উৎপাদন করতে পারে না। সেজন্য অভাবের গুরুত্ব অনুসারে স্থির করতে হয়- কোন কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করা দরকার। সম্পদ নিতান্তই কম বলে একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অন্যটি হাতছাড়া করতে হয়। কাজেই কোন কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো যেকোনো সমাজের অন্যতম মৌলিক অর্থনৈতিক সমস্যা। ২. কীভাবে উৎপাদন করা হবে: এটি হলো সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা। কোন দ্রব্য, কী পরিমাণে উৎপাদন করতে হবে এর পরেই এ সমস্যাটি দেখা দেয়। এক্ষেত্রে নির্বাচিত দ্রব্য উৎপাদনের জন্য কী কী উপকরণ, কী কী অনুপাতে এবং কোন প্রযুক্তি বা পদ্ধতি গ্রহণ করা হবে তা নির্ধারণ করতে হয়। এটি একটি বিরাট সমস্যা যা সুষ্ঠুভাবে সমাধান করতে না পারলে সর্বাধিক উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয় না। ৩. কার জন্য উৎপাদন করা হবে: সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ থাকে। সকল মানুষের ক্রয় ক্ষমতা এক রকম নয়। এক্ষেত্রে কোন দ্রব্য কোন শ্রেণির মানুষের জন্য উৎপাদন করা হবে তা নির্ধারণ করাও একটি জটিল সমস্যা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর