শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মি. 'K [গণিত] -এর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান- ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের আলোকে মি. 'K [গণিত] -এর দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ধনতন্ত্র ও নির্দেশমূলক অর্থব্যবস্থার সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় বাজার অর্থনীতির ধারণাকে উৎসাহিত করা হয়। বাজার চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে এখানে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। কিন্তু কোনো বিশেষ দ্রব্যের ক্ষেত্রে অথবা কোনো বিশেষ অবস্থায় সরকার দ্রব্য মূল্য নির্ধারণ করতে পারে। উদ্দীপকের মি. 'K [গণিত] একজন সরকারি চাকরিজীবী। তিনি বাজারে গিয়ে দেখলেন যে চালের দাম কমে গেছে। তিনি ব্যবসায়ীকে এর কারণ জিজ্ঞাসা করেন। ব্যবসায়ী তাকে জানান যে, সরকার ১০ টাকা দরে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। এখানে দেখা যায় মি. K এর দেশে চালের দাম চাহিদা ও যোগানের দ্বারা নির্ধারিত হলেও সরকার কর্তৃক কম দামে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। এখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থা ও সরকারি দাম নিয়ন্ত্রণ কার্যক্রম পাশাপাশি অবস্থান করছে। সুতরাং বলা যায়, মি. K এর দেশের অর্থব্যবস্থায় মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মি. 'K -এর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান- ব…

উদ্দীপক

মি. 'KK^{\prime} একজন সরকারি চাকরিজীবী। তিনি বাজারে চাল কিনতে গিয়ে দেখলেন যে, বাজারের চালের দাম কমে গেছে। তিনি ব্যবসায়ীকে এর কারণ জিজ্ঞাসা করেন। ব্যবসায়ী তাকে জানান যে, সরকার ১০ টাকা দরে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। যুক্তরাষ্ট্রে চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে দাম নির্ধারিত হয়।

Jessore · 2017

উত্তর

অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা (Scarcity) বলে।

উত্তর

ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা থাকে না। ধনতন্ত্রে স্বয়ংক্রিয় মূল্যব্যবস্থা মানুষের অর্থনৈতিক কার্যাবলিকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ করা হয় না। বরং ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া- প্রতিক্রিয়ার দ্বারা বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়। বাজার চাহিদা ও বাজার যোগান পণ্য ও সেবার দাম নির্ধারণে ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের আলোকে মি. 'KK^{\prime}-এর দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ধনতন্ত্র ও নির্দেশমূলক অর্থব্যবস্থার সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় বাজার অর্থনীতির ধারণাকে উৎসাহিত করা হয়। বাজার চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে এখানে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। কিন্তু কোনো বিশেষ দ্রব্যের ক্ষেত্রে অথবা কোনো বিশেষ অবস্থায় সরকার দ্রব্য মূল্য নির্ধারণ করতে পারে। উদ্দীপকের মি. 'KK^{\prime} একজন সরকারি চাকরিজীবী। তিনি বাজারে গিয়ে দেখলেন যে চালের দাম কমে গেছে। তিনি ব্যবসায়ীকে এর কারণ জিজ্ঞাসা করেন। ব্যবসায়ী তাকে জানান যে, সরকার ১০ টাকা দরে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। এখানে দেখা যায় মি. K এর দেশে চালের দাম চাহিদা ও যোগানের দ্বারা নির্ধারিত হলেও সরকার কর্তৃক কম দামে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। এখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থা ও সরকারি দাম নিয়ন্ত্রণ কার্যক্রম পাশাপাশি অবস্থান করছে। সুতরাং বলা যায়, মি. K এর দেশের অর্থব্যবস্থায় মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশটিতে মিশ্র অর্থব্যবস্থা ও যুক্তরাষ্ট্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে মিশ্র অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় কোন দিক দিয়ে ভালো তা ব্যাখ্যা করা হলো- মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা পাশাপাশি অবস্থান করে। এ অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। আবার, এ অর্থব্যবস্থায় যেমন ভোক্তার স্বাধীনতা বিদ্যমান, তেমনি কোনো বিশেষ অবস্থায় বা কোনো বিশেষ দ্রব্যের ক্ষেত্রে সরকার দ্রব্যমূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি বাধা ছাড়াই অবাধে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারব্যবস্থা পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় আয় ও সম্পদ বণ্টনে চরম বৈষম্য বিরাজ করে। এখানে ধনিক শ্রেণি আরো ধনী হয় এবং দরিদ্র শ্রেণি আরো দরিদ্র হয়ে পড়ে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনই ব্যবসায়ের প্রধান লক্ষ্য বলে বিবেচিত হয়। এ জন্য পুঁজিপতিরা ভোক্তাকে জিম্মি করে বেশি দামে দ্রব্য বিক্রি করে। আবার কম দামে উৎপাদনের জন্য শ্রমিকদের শোষণ করে। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দামব্যবস্থা নিয়ন্ত্রণ ও শ্রমিক শোষণ বন্ধ করে থাকে। এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দুর্বলতা পরিহার করে, সুবিধাগুলোর সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব কারণেই উদ্দীপকে উল্লিখিত দেশটির অর্থব্যবস্থা যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থার চেয়ে ভালো।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।