উদ্দীপকের তথ্যের আলোকে বিশ্লেষণ কর যে, প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান।
উত্তর: উদ্দীপকে দোকান থেকে রিমের পর্যায়ক্রমে কলম ক্রয় এবং তা থেকে প্রাপ্ত মোট উপযোগের ক্রমান্বয়ে বৃদ্ধির তথ্য পরিবেশিত হয়েছে। দৃশ্যকল্প অনুসারে রিম ১ম কলমটি থেকে ৪ ইউটিল সমান প্রান্তিক উপযোগ পায়। এরপর সে যখন ২য় কলমটি ক্রয় করে তখন তা থেকে প্রান্তিক উপযোগ পায় (৭-৪) = ৩ ইউটিলের সমান। আবার যখন ৩য় কলমটি ক্রয় করে তখন তা থেকে প্রান্তিক উপযোগ লাভ করে (৯-৭) = ২ ইউটিলের সমান। রিম কলমের ক্রয়ের পরিমাণ আরো বাড়ালে সে ৪র্থ কলমটি থেকে (১০-৯) = ১ ইউটিলের সমান প্রান্তিক উপযোগ লাভ করে। অর্থাৎ রিম ১ম কলমটি থেকে ৪ ইউটিল, ২য়টি থেকে ৩ ইউটিল, ৩য়টি থেকে ২ ইউটিল এবং ৪র্থটি থেকে ১ ইউটিল এর সমান প্রান্তিক উপযোগ লাভ করে যেখানে তার মোট উপযোগ হয় (৪+৩+২+ ১) = ১০ ইউটিল। এক্ষেত্রে দেখা যায়, কলমের ক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ (MU) ক্রমেই হ্রাস পায়। সুতরাং উদ্দীপকের তথ্য বিশ্লেষণ করে আমরা বলতে পারি, প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তথ্যের আলোকে বিশ্লেষণ কর যে, প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর