মি. রহিমের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখাটি উদ্দীপকের ভিত্তিতে অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত উৎপাদন সম্ভাবনা সূচিটি ব্যবহার করে পাশে মি. রহিমের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয়। চিত্রে ভূমি (OX) অক্ষে ধান এবং লম্ব (OY) অক্ষে পাট উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদ দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে ৩০ মে. টন ধান ও ০ মে. টন পাট উৎপাদন করা যায়, চিত্রে যা a দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ২৫, ২০, ১০ ও ০ মে. টন ধান উৎপাদন করলে পাট যথাক্রমে ১৫, ২৫, ৩০, ৩২ মে. টন উৎপাদন করা যায় যা চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন ধান ও পাট উৎপাদনের পরিমাণে বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক a, b, c, d ও e বিন্দুগুলো যুক্ত করে ae রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকের প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত মি. রহিমের ধান ও পাট উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. রহিমের ধান ও পাটের উৎপাদন সম্ভাবনা রেখাটি উদ্দীপকের ভিত্তিতে অঙ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর