উদ্দীপকের আলোকে মি, ইউরি গ্যাগারিনের দেশের অর্থব্যবস্থা চিহ্নিতপূর্বক বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মি, ইউরি গ্যাগারিনের দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিম্নে মি, ইউরি গ্যাগারিনের-এর দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো- ১. শ্রেণি শোষণ অনুপস্থিত: নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণি আর শোষিত হয় না। ২. উপকরণের ব্যক্তিমালিকানা নেই: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে। তাই উপকরণের ব্যক্তিমালিকানা নেই। ৩. অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয় না। কেন্দ্রীয় কর্তৃপক্ষ সকল পণ্যের দাম নির্ধারণ করে। তাই এ অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। ৪ . চাহিদা ওপর নিয়ন্ত্রণ: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যবস্থায় যখন যা খুশি তা ভোগ করা যাবে না। ৫ . সম্পদের রাষ্ট্রীয় মালিকানা : সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে। ৬. কেন্দ্রীয় পরিকল্পনা: রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা গ্রহণ করে। ঐ পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়। উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন-শ্রমিকদের স্বার্থ রক্ষা, সামাজিক নিরাপত্তা, সুষম উন্নয়ন, মুদ্রাস্ফীতির অনুপস্থিতি, বেকারত্বের অনুপস্থিতি ইত্যাদি।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি, ইউরি গ্যাগারিনের দেশের অর্থব্যবস্থা চিহ্নিতপূর্…
উদ্দীপক
যশোর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর