দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম'- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে "দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম”- বক্তব্যটি যথার্থ। মিশ্র অর্থব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে। মিশ্র অর্থব্যবস্থায় সামাজিক দ্রব্যের জন্য ব্যয় অধিক হয়, যার যোগান দেওয়া ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয়। ফলে জনগুরুত্বপূর্ণ খাত যেমন সড়কপথ নির্মাণ, রেলপথ, হাসপাতাল, সমুদ্রবন্দর ইত্যাদি নির্মাণে সাধারণত ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেরও প্রয়োজন হয়। এছাড়া মিশ্র অর্থব্যবস্থায় সরকার অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এক্ষেত্রে কাজের বিনিময়ে খাদ্য, বেকার ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী ও শিশু সুরক্ষা তহবিল, পেনশন প্রভৃতি প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুতরাং বলা যায়, দেশের জনকল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম'- উদ্দীপ…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর