মি. ইউরি গ্যাগারিনের দেশে বিদ্যমান অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে তুমি কি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মি. ইউরি গ্যাগারিনের দেশের বিদ্যমান সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে আমি মনে করি। আমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরা হলো- সমাজতান্ত্রিক অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ জনকল্যাণের দিকটিকে গুরুত্ব দিয়ে সকল অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে। এ অর্থব্যবস্থায় সরকারই দেশের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া সম্পর্কে মৌলিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে। উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও মান অনুযায়ী রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন হয়। এ ব্যবস্থায় দেশের কলকারখানা ও খনি, কৃষি খামার, ব্যবসায় বাণিজ্য, ব্যাংক, বিমা প্রভৃতির ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। কোন কোন দ্রব্য কী পরিমাণে এবং কীভাবে উৎপাদিত হবে তা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ সমাজে ব্যক্তি উদ্যোগের সুযোগ না থাকায় ব্যক্তিগত মুনাফার অস্তিত্ব নেই। এরূপ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা অনুপস্থিত। ফলে মুনাফা লাভের আশায় কোনো দ্রব্যের দাম বাড়াতে পারে না। তাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তির মুনাফার কোনো সুযোগ নেই। দেশের জনগণ বা রাষ্ট্রই সকল সম্পদের মালিক। এ সমাজে অবাধ প্রতিযোগিতা নেই, শ্রেণি বৈষম্য নেই, শ্রেণি শোষণ অনুপস্থিত। এ অর্থব্যবস্থায় সমাজ ও নাগরিকদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। জনগণের কল্যাণ অর্জন করাই এ অর্থব্যবস্থার মূল লক্ষ্য। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, মি. ইউরি গ্যাগারিনের দেশে বিদ্যমান সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা জনগণের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. ইউরি গ্যাগারিনের দেশে বিদ্যমান অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূ…
উদ্দীপক
যশোর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর