শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কী কী? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দেশ তিনটির মধ্যে A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, B দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং C দেশে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকের A দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, সম্পদের ব্যক্তিমালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ নেই ও বাজার অবাধ দাম-প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। B দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে ভূমিকা পালন করে এবং বাজার ব্যবস্থা স্বয়ংক্রিয় দামব্যবস্থায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। C দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই, উৎপাদিত সম্পদে কাজের পরিমাণ রাষ্ট্রীয় ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, যা নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। এজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি, A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, B দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং C দেশে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কী কী? ব্যাখ্…

উদ্দীপক

'ক', 'খ' ও 'গ' তিনটি দেশ। 'ক' দেশে সকল কিছু ব্যক্তিমালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয় ফলে দ্রব্যাদির দাম বেশি। এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে। 'গ' দেশটি আবার একেবারেই বিপরীত। অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজসহ সমস্ত কিছুই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন ও বিক্রি হয়। ফলে দেখা যায়, একটি সুচ কিনতে গেলেও লাইনে ধরে কিনতে হয়। তবে 'খ' দেশে সরকারি ও ব্যক্তিমালিকানায় উভয় খাতে দ্রব্যসামগ্রী উৎপাদিত ও বিক্রি হয়। এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীরা কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তারা দ্রব্যটি সরকারি খাত থেকে কিনে।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

মানুষের ক্রয়ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে।

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখা হলো এরূপ একটি রেখা, যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এ রেখার সাহায্যে সীমিত সম্পদ দ্বারা দুটি দ্রব্যের যে সম্ভাব্য সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব তার সম্ভাব্যতা নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের দেশ তিনটির মধ্যে A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, B দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং C দেশে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকের A দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, সম্পদের ব্যক্তিমালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ নেই ও বাজার অবাধ দাম-প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। B দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে ভূমিকা পালন করে এবং বাজার ব্যবস্থা স্বয়ংক্রিয় দামব্যবস্থায় পরিচালিত হয়, যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। C দেশের অর্থব্যবস্থায় আমরা দেখতে পাই, উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই, উৎপাদিত সম্পদে কাজের পরিমাণ রাষ্ট্রীয় ও কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে, যা নির্দেশমূলক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের অনুরূপ। এজন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি, A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, B দেশে মিশ্র অর্থব্যবস্থা এবং C দেশে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের আলোকে "দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম”- বক্তব্যটি যথার্থ। মিশ্র অর্থব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে। মিশ্র অর্থব্যবস্থায় সামাজিক দ্রব্যের জন্য ব্যয় অধিক হয়, যার যোগান দেওয়া ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয়। ফলে জনগুরুত্বপূর্ণ খাত যেমন সড়কপথ নির্মাণ, রেলপথ, হাসপাতাল, সমুদ্রবন্দর ইত্যাদি নির্মাণে সাধারণত ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগেরও প্রয়োজন হয়। এছাড়া মিশ্র অর্থব্যবস্থায় সরকার অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এক্ষেত্রে কাজের বিনিময়ে খাদ্য, বেকার ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী ও শিশু সুরক্ষা তহবিল, পেনশন প্রভৃতি প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুতরাং বলা যায়, দেশের জনকল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।