উদ্দীপকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখার K ও L বিন্দু একটি দেশের চলতি প্রযুক্তি ও সম্পদ সাপেক্ষে কি কাম্য? বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখার K এবং L বিন্দু একটি দেশের চলতি প্রযুক্তি ও সম্পদ সাপেক্ষে কাম্য কি না তা বিশ্লেষণ করা হলো: উদ্দীপকের চিত্রে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AD. এই AD রেখার প্রতিটি বিন্দুতে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। মূলত উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকে। আর সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বাইরে উৎপাদন করা যায় না। তাই কোনো উৎপাদক AD রেখার ভেতরের দিকে উৎপাদন করবে না। কারণ সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আবার AD রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করতে পারবে না। K বিন্দুটি AD রেখার ভেতরের দিকে অবস্থিত। তাই কোনো যুক্তিশীল দেশ চাইবে না তার সম্পদের অপচয় হোক। তাই K বিন্দুতে উৎপাদন করবে না। কারণ K বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। আবার L বিন্দু AD রেখার বাইরে অবস্থান করছে। তাই সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো দেশ L বিন্দুতে উৎপাদন করতে পারবে না। অর্থাৎ K বিন্দুতে অবস্থান মানে দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত নয় এবং এটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কাম্য নয়। অন্যদিকে, সম্পদের সীমাবদ্ধতার জন্য L বিন্দুতে উৎপাদন সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখার K ও L বিন্দু একটি দেশের চলতি …
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর