মিজান সাহেবের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: কিবরিয়া সাহেবের 'ভ্রমণকৃত দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু রয়েছে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এবং কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় দেশের কলকারখানা, খনি, কৃষি খামার, ব্যবসায় বাণিজ্য ইত্যাদির ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। কোন কোন দ্রব্য কী পরিমাণ এবং কীভাবে উৎপাদন করা হবে তা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত হয়। এ সমাজে ব্যক্তি উদ্যোগে উৎপাদনের সুযোগ না থাকায় ব্যক্তিগত মুনাফার অস্তিত্ব নেই। এরূপ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থা অনুপস্থিত। তাই এ অর্থব্যবস্থায় ব্যক্তি দ্রব্যের দাম বাড়াতে পারে না ফলে ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে। দেশের জনগণ ও সমাজের সার্বিক কল্যাণ করায় এ অর্থব্যবস্থার মূল লক্ষ্য। উদ্দীপকের কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশের সকল সম্পদের মালিক রাষ্ট্র এবং বাজারে অবাধ প্রতিযোগিতা নেই, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের থাকে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মিজান সাহেবের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর