প্রদত্ত উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ চিত্রে দেখানো হয়। উৎপাদন সম্ভাবনা রেখা নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তিতে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার কারণে পণ্য উৎপাদনের ক্ষেত্রে নির্বাচনের সমস্যায় পড়তে হয়। উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়ায় বিষয়টি দেখানো হয়। উদ্দীপকের তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নরূপ: চিত্রে ভূমি অক্ষে গম ও লম্ব অক্ষে ধানের উৎপাদন নির্দেশিত হয়েছে। বর্তমান প্রযুক্তি ও মূলধন ব্যবহার করে শুধু গম উৎপাদন হয় ৭৫ কুইন্টাল। এটি A বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার, গম ৭০, ৫০, ২৫ ও ০ কুইন্টাল উৎপাদন করা হলে ধান যথাক্রমে ২৫, ৫০, ৭০ ও ৭৫ কুইন্টাল উৎপাদন করা যায়। এটি চিত্রে B, C, D ও E বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত A, B, C, D ও E বিন্দুগুলো যোগ করে PPC উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের সূচির আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর