প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সাথে ২৪ একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী X দ্রব্যের উৎপাদন 24 একক হলে Y দ্রব্যের উৎপাদনও 24 একক করা সম্ভব হবে না। নিচে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো- চিত্রে উদ্দীপকের X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো MQ। MQ রেখার প্রতিটি বিন্দুতে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। কোনো উৎপাদক MQ রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে না। কেননা সমাজের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এখানে (X দ্রব্য = 24 একক, Y দ্রব্য = 24 একক) = T বিন্দুটি MQ রেখার বাইরে অবস্থান করছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক T বিন্দুতে উৎপাদন করতে পারবে না। তাই বলা যায়, X ও Y উভয় দ্রব্য একই সাথে 24 একক করে উৎপাদন করা সম্ভব হবে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সাথে ২৪ একক করে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর