সাঈদের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাঈদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিচে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হলো-যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। এ অর্থব্যবস্থায় বাজার দ্বারাই উপকরণের মালিকদের এবং ক্রেতা-বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে- কী উৎপাদিত হবে, কীভাবে উৎপাদিত হবে এবং উৎপাদনের বণ্টন কী রকম হবে। ক্রেতা-বিক্রেতা হচ্ছেন ব্যক্তিগতভাবে সমস্ত সম্পদের তথা উৎপাদনের উপকরণের মালিক এবং বাজারে তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমেই এসবের দাম নির্ধারিত হয়।উদ্দীপকে দেখা যায়, সাঈদের দেশে উৎপাদক ও ভোক্তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, সরকার অর্থনীতির কোনো খাতে হস্তক্ষেপ করে না- এসবই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য।সুতরাং বলা যায়, সাঈদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সাঈদের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর