উদ্দীপকটি কোন মৌলিক অর্থনৈতিক সমস্যা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে "কীভাবে উৎপাদন করা হবে" মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে।একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উপাদানসমূহের বিভিন্ন বিকল্প সংমিশ্রণ ব্যবহার করা যায়। যেমন- একটি দ্রব্যের নির্দিষ্ট পরিমাণ বেশি শ্রম ও কম মূলধন (শ্রমনিবিড় উৎপাদন কৌশল) অথবা বেশি মূলধন ও কম শ্রম (পুঁজিনিবিড় উৎপাদন কৌশল) এ দুটি সমন্বয়ের যে কোনো একটি দ্বারা উৎপাদন করা যায়। অর্থাৎ অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সমাজ তথা উদ্যোক্তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় শ্রমনিবিড় না মূলধননিবিড় পদ্ধতিতে উৎপাদন পরিচালনা করবে।উদ্দীপকের চিত্রটিতে দেখা যায়; QQ, একটি সম উৎপাদন রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন হয়। এখানে R ও ৪ দুটি উৎপাদন কৌশল। যেখানে R মূলধননিবিড় উৎপাদন কৌশল এবং ৪ শ্রমনিবিড় উৎপাদন কৌশল। এখন উদ্যোক্তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে শ্রম বেশি দিয়ে উৎপাদন করবে নাকি মূলধন বেশি দিয়ে উৎপাদন করবে। এটি মূলত "কীভাবে উৎপাদন করা হবে" মৌলিক অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি কোন মৌলিক অর্থনৈতিক সমস্যা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর