উল্লিখিত 'ক' দেশের অর্থব্যবস্থার সাথে 'খ' দেশের অর্থব্যবস্থার তুলনামূলক পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। আর 'খ' দেশে ধণতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। এ দুই অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক লেখা হলো- ১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশের ভূমি, কারখানা ও অন্যান্য সম্পদের মালিকানা ব্যক্তি বিশেষের ওপর ন্যস্ত থাকে। অপরদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের যাবতীয় উপাদানের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে। ২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামব্যবস্থার দ্বারা উৎপাদন, বণ্টন, বিনিয়োগ প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলি কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই পরিচালিত হয়। অন্যদিকে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে উৎপাদন, বণ্টন, বিনিয়োগ প্রভৃতি পরিচালিত হয়। ৩. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। অপরদিকে নির্দেশমূলক অর্থব্যবস্থায় সামাজিক কল্যাণের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। ৪. ধণতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানায় থাকে বলে শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণের কোনো সুযোগ থাকে না। উদ্দীপকে 'ক' দেশে কোনো বেসরকারি মালিকানাধীন শিল্পকারখানা নেই এবং সরকারই সম্পদের মালিক ও নিয়ন্ত্রক। যা সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য। অপরদিকে, 'খ' দেশে উদ্যোক্তারা মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে ব্যবসা পরিচালনা করে, যেখানে উৎপাদন ও ভোগের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যা ধণতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উল্লিখিত 'ক' দেশের অর্থব্যবস্থার সাথে 'খ' দেশের অর্থব্যবস্থার তুলনা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর