মিষ্টি কুমড়ায় উৎপাদন ৪৫ একক অবস্থায় আলু উৎপাদন ৭০ একক করা সম্ভব কি না? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: মিষ্টি কুমড়ার উৎপাদন ৪৫ একক অবস্থায় আলুর উৎপাদন ৭০ একক করা সম্ভব নয়। উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ বিন্দুগুলো বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের সাপেক্ষে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সম্ভাবনা নির্দেশ করে। তাই এ রেখা বরাবর যেকোনো বিন্দুতে উৎপাদন করা কাম্য। আর এ রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদনের পরিমাণ বেশি হলেও তা অ-অর্জনযোগ্য। আবার অভ্যন্তরীণ বিন্দুতে উৎপাদনযোগ্য হলেও তা অপূর্ণ নিয়োগ নির্দেশ করে। উদ্দীপকে প্রাপ্ত সূচি থেকে মিষ্টি কুমড়া ও আলু উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়েছে। এখন বিদ্যমান প্রযুক্তি ও সম্পদ স্থির রেখে মিষ্টি কুমড়ার উৎপাদন ৪৫ একক এবং আলুর উৎপাদন ৭০ একক করা হলে সংমিশ্রণ বিন্দু F পাওয়া যায়। F বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা বা AE রেখার বাইরে অবস্থান করছে। তাই F বিন্দুতে উৎপাদন অযৌক্তিক। কেননা উৎপাদন সম্ভাবনা রেখার বহিঃস্থ যেকোনো বিন্দুতে উৎপাদন অ-অর্জনযোগ্যতা। সুতরাং বলা যায়, মিষ্টি কুমড়ার উৎপাদন ৪৫ একক অবস্থায় আলুর, উৎপাদন ৭০ একক করা সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মিষ্টি কুমড়ায় উৎপাদন ৪৫ একক অবস্থায় আলু উৎপাদন ৭০ একক করা সম্ভব কি …
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর