শেয়ারFacebookWhatsApp

'A [গণিত] দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা কি একই? বিশ্লেষণ কর।

উত্তর: 'A [গণিত] দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা একই নয়। কারণ, 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কিন্তু বাংলাদেশে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, এখানে মিশ্র অর্থব্যবস্থায় কী উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কারা তা ভোগ করবে- এ বিষয় গুলো মোটামুটি বাজার অর্থনীতির মাধ্যমে স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা নির্ধারণ করা হয়। তবে পাশাপাশি এসব ক্ষেত্রে সীমিত পরিসরে রাষ্ট্রীয় উদ্যোগ ও নিয়ন্ত্রণ বজায় থাকে। বাংলাদেশে বিদ্যমান অর্থব্যবস্থায় ভোক্তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সম্পদ অর্জন ও তার ভোগের স্বাধীনতা যেমন স্বীকৃত, তেমনি সম্পদ ও আয় বণ্টনের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ আংশিকভাবে কার্যকর। তাই দেখা যায়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থার মাধ্যমে এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়।সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগই পাশাপাশি বিরাজমান যা থেকে বোঝা যায়, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। তাই বলা যায়, 'A [গণিত] দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা এক নয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

'A দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা কি একই? বিশ্লেষণ কর।

উদ্দীপক

আদিব সাহেব 'AA^{\prime} দেশে গিয়ে দেখলেন যে, দেশটিতে বৃহদায়তন উৎপাদনব্যবস্থা ও সম্পদের ব্যক্তিমালিকানা বিদ্যমান। কিন্তু তার নিজের দেশে সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Dhaka · 2025

উত্তর

উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়।

উত্তর

ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক। অর্থনীতির প্রত্যেকটি বিশেষ অংশের পৃথক আলোচনা ব্যষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, অর্থনীতির সামগ্রিক ক্রিয়া সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক।

উত্তর

উদ্দীপকের আদিব সাহেবের দেশে বিদ্যমান অর্থব্যবস্থাটি হলো নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল অর্থনৈতিক কর্মকান্ড কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয়। উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ সবকিছুই কেন্দ্রীয় পরিকল্পনায় পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থায় কলকারখানা, কৃষি, খনি, খামার, ব্যবসায় বাণিজ্য ইত্যাদির ওপর রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে। উদ্দীপকের আদিব সাহেবের দেশেও সকল অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং আদিব সাহেবের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য নিচে লেখা হলো-১. সম্পদের রাষ্ট্রীয় মালিকানা: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ (জমি, কলকারখানা, খনি ইত্যাদি) ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার।২. কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। ওই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়।৩. শ্রেণি শোষণ অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণি শোষিত হয় না। পুঁজিবাদ বা ধনতন্ত্রের মতো এখানে বিভিন্ন শ্রেণি যেমন- ধনীক শ্রেণি, সর্বহারা শ্রেণি এরূপ বিভেদ থাকে না। তাই শোষণও নেই।

উত্তর

'AA^{\prime} দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা একই নয়। কারণ, 'AA^{\prime} দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কিন্তু বাংলাদেশে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, এখানে মিশ্র অর্থব্যবস্থায় কী উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কারা তা ভোগ করবে- এ বিষয় গুলো মোটামুটি বাজার অর্থনীতির মাধ্যমে স্বয়ংক্রিয় দামব্যবস্থার দ্বারা নির্ধারণ করা হয়। তবে পাশাপাশি এসব ক্ষেত্রে সীমিত পরিসরে রাষ্ট্রীয় উদ্যোগ ও নিয়ন্ত্রণ বজায় থাকে। বাংলাদেশে বিদ্যমান অর্থব্যবস্থায় ভোক্তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সম্পদ অর্জন ও তার ভোগের স্বাধীনতা যেমন স্বীকৃত, তেমনি সম্পদ ও আয় বণ্টনের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ আংশিকভাবে কার্যকর। তাই দেখা যায়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থার মাধ্যমে এ অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়।সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগই পাশাপাশি বিরাজমান যা থেকে বোঝা যায়, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। তাই বলা যায়, 'AA^{\prime} দেশের অর্থব্যবস্থা ও বাংলাদেশের অর্থব্যবস্থা এক নয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।