উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তর যুক্তি সহকারে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং 'B [গণিত] দেশে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বিদ্যমান। আর উভয়ের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। নিচে যুক্তিসহকারে তাদের পার্থক্যের তুলনামূলক আলোচনা করা হলো-১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দেশের ভূমি, কারখানা ও অন্যান্য সম্পদের মালিকানা ব্যক্তি বিশেষের ওপর ন্যস্ত থাকে। অপরদিকে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদনের যাবতীয় উপাদানের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে।২. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূল্য ব্যবস্থার দ্বারা উৎপাদন, বণ্টন, বিনিয়োগ প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলি কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই পরিচালিত হয়। অন্যদিকে,, নির্দেশমূলক অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে উৎপাদন, বণ্টন, বিনিয়োগ প্রভৃতি পরিচালিত হয়।৩. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। নির্দেশমূলক অর্থব্যবস্থায় সামাজিক কল্যাণের লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়।৮. এ অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানায় থাকে। ফলে শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় উৎপাদন কাজ রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয় বলে শ্রমিক শোষণের কোনো সুযোগ থাকে না।৫. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অর্থনৈতিক কার্যাবলিতে উত্থান-পতন থাকে এবং বাণিজ্যচক্রের সৃষ্টি হয়। ফলে সমাজে বেকারত্ব বৃদ্ধি পায়। অপরদিকে, নির্দেশমূলক অর্থব্যবস্থায় বাণিজ্যচক্রের প্রভাব দূর করা হয়। সবার জন্য কাজের সংস্থান করে বেকার সমস্যা লাঘব করা হয়।৬. ধনতান্ত্রিক অর্থব্যবস্থাতে ভোগকারীর স্বাধীনতা বজায় থাকে। কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থায় ভোগকারী অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে না।পরিশেষে বলা যায়, সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে উল্লিখিত পার্থক্যগুলোই পরিলক্ষিত হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'B দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য আছ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর