X-দ্রব্যের উৎপাদন ১০০ একক অবস্থায় Y-দ্রব্যের উৎপাদন ১০০ একক সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপক অনুযায়ী X-দ্রব্যের উৎপাদন ১০০ একক হলে Y-দ্রব্যের উৎপাদনও ১০০ একক করা সম্ভব হবে না। চিত্রে উদ্দীপকের X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AD। AD রেখার প্রতিটি বিন্দুতে X ও Y দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এই রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। কোনো উৎপাদক AD রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে না। কেননা সমাজের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। উদ্দীপকের সারণি অনুযায়ী যখন X-দ্রব্যের উৎপাদন ১০০ একক, তখন Y-দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সম্ভব মাত্র ৫০ একক (C বিন্দু)। এখানে (X = ১০০, Y = ১০০) = E বিন্দুটি AD রেখার বাইরে অবস্থান করছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক E বিন্দুতে উৎপাদন করতে পারবে না। তাই বলা যায়, X-দ্রব্যের উৎপাদন ১০০ একক হলে Y-দ্রব্যের উৎপাদনও ১০০ একক করা সম্ভব হবে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
X-দ্রব্যের উৎপাদন ১০০ একক অবস্থায় Y-দ্রব্যের উৎপাদন ১০০ একক সম্ভব ক…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর