উদ্দীপকে উল্লিখিত রহমানের 'A [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিকানা সরকারের এবং সরকারই যৌথভাবে সমাজের অন্যান্য সকল সম্পদের মালিক। নিচে এ অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো-(i ) সম্পদের রাষ্ট্রীয় মালিকানা: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ সম্পদ (জমি, কলকারখানা, খনি ইত্যাদি) ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে।( ii) কেন্দ্রীয় পরিকল্পনা: রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। ওই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়।(iii) শ্রেণি শোষণ অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণি আর শোষিত হয় না। পুঁজিবাদ বা ধনতন্ত্রের মতো এখানে বিভিন্ন শ্রেণি যথা- ধনী শ্রেণি, সর্বহারা শ্রেণি এরূপ বিভেদ থাকে না। তাই শোষণও নেই।উদ্দীপকে উল্লিখিত রহমানের দেশে কেন্দ্রীয়ভাবেই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। উল্লিখিত বৈশিষ্ট্যগুলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বিশেষ তাৎপর্য বহন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রহমানের 'A দেশের অর্থনৈতিক ব্যবস্থার তিনটি বৈশিষ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর