শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত দেশসমূহের মধ্যে দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ ও শ্রমিকের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের ভূমিকার তুলনা কর।

উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দেশ হলো সমাজতান্ত্রিক ও, 'B [গণিত] দেশ হলো ধনতান্ত্রিক। সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ, শ্রমিকের জীবনমান উন্নয়নের তুলনা করলে উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র সর্বক্ষেত্রে মুখ্য নিয়ামক হিসেবে কাজ করে। এখানে দাম নির্ধারণ করে সরকার, যাতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং সবাই সমান সুযোগ পায়। উৎপাদনও পরিকল্পিতভাবে রাষ্ট্র পরিচালনা করে। ফলে ব্যক্তিগত মুনাফা নয়, বরং সামষ্টিক কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়। ভোগ নিয়ন্ত্রণ করেও রাষ্ট্র সবার মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করে। শ্রমিকের জীবনমান উন্নয়নে রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং চাকরির 'নিশ্চয়তা, ন্যায্য মজুরি, শিক্ষা-চিকিৎসা প্রভৃতি মৌলিক অধিকার নিশ্চিত করে। তবে অতিরিক্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ফলে অনেক সময় প্রতিযোগিতার অভাব তৈরি হয়, যা উৎপাদনশীলতা হ্রাস করে।অন্যদিকে, ধনতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত। দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে। উৎপাদন পরিচালনা করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান এবং ভোগ নির্ভর করে ভোক্তার আয় ও পছন্দের ওপর। এতে প্রতিযোগিতা বৃদ্ধি পায়, উদ্ভাবনী ক্ষমতা বাড়ে এবং উৎপাদনশীলতাও সাধারণত বেশি থাকে। কিন্তু এ ব্যবস্থায় বৈষম্য অনিবার্য হয়ে ওঠে- ধনীরা আরও ধনী হয়, গরিবরা পিছিয়ে পড়ে। শ্রমিকদের ক্ষেত্রে দক্ষুরা উন্নত সুযোগ পেলেও অদক্ষরা শোষণের শিকার হয় আর রাষ্ট্রের আইন ও নীতি থাকলেও সবার জন্য সমান সুযোগ তৈরি হয় না।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত দেশসমূহের মধ্যে দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ ও শ্রমিকে…

উদ্দীপক

'AA^{\prime} ও 'BB^{\prime} দুটি ভিন্ন দেশ। 'AA^{\prime} দেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত এবং কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। অন্যদিকে, 'BB^{\prime} দেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃতি এবং ক্রেতা ও বিকেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান।

Comilla · 2025

উত্তর

যে উৎপাদন প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।

উত্তর

মিশ্র অর্থব্যবস্থায় বাজার অর্থনীতির ধারণাকে উৎসাহিত করা হয়। বাজার চাহিদা ও জোগানের ঘাত-প্রতিঘাতে এখানে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। তবে সরকার রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দামব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণত অর্থনীতিতে ক্রেতা-বিক্রেতার ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে বাজার ভারসাম্য অবস্থায় পৌঁছায়, যেখানে চাহিদা ও জোগান সমান। তবে ভারসাম্যতায় অসামঞ্জস্যতা থাকলে সরকার দামের উচ্চসীমা ও নিম্নসীমা নির্ধারণের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ অর্থব্যবস্থায় সকল সম্পদের মালিকানা সরকারের এবং সরকারই যৌথভাবে সমাজের অন্য সকল সম্পদের মালিক। নিচে এ অর্থব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো-১. সম্পদের রাষ্ট্রীয় মালিকানা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশসম্পদ (জমি, কলকারখানা, খনি ইত্যাদি) ও উৎপাদনের উপাদানগুলোর মালিক হলো সরকার। সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনে কাজ করে থাকে।২. কেন্দ্রীয় পরিকল্পনা: রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। ওই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়।৩. শ্রেণি শোষণ অনুপস্থিত: সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বহারা শ্রেণি শোষিত হয় না। পুঁজিবাদ বা ধনতন্ত্রের মতো এখানে বিভিন্ন শ্রেণি যেমন- ধনীক শ্রেণি, সর্বহারা শ্রেণি এরূপ বিভেদ থাকে না। তাই শোষণও নেই।উদ্দীপকে উল্লিখিত 'AA^{\prime} দেশে সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত এবং কেন্দ্রীয়ভাবেই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বহন করে। উল্লিখিত, বৈশিষ্ট্যগুলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় বিশেষ তাৎপর্য বহন করে।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} দেশ হলো সমাজতান্ত্রিক ও, 'BB^{\prime} দেশ হলো ধনতান্ত্রিক। সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ, শ্রমিকের জীবনমান উন্নয়নের তুলনা করলে উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র সর্বক্ষেত্রে মুখ্য নিয়ামক হিসেবে কাজ করে। এখানে দাম নির্ধারণ করে সরকার, যাতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং সবাই সমান সুযোগ পায়। উৎপাদনও পরিকল্পিতভাবে রাষ্ট্র পরিচালনা করে। ফলে ব্যক্তিগত মুনাফা নয়, বরং সামষ্টিক কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়। ভোগ নিয়ন্ত্রণ করেও রাষ্ট্র সবার মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করে। শ্রমিকের জীবনমান উন্নয়নে রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং চাকরির 'নিশ্চয়তা, ন্যায্য মজুরি, শিক্ষা-চিকিৎসা প্রভৃতি মৌলিক অধিকার নিশ্চিত করে। তবে অতিরিক্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ফলে অনেক সময় প্রতিযোগিতার অভাব তৈরি হয়, যা উৎপাদনশীলতা হ্রাস করে।অন্যদিকে, ধনতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত। দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে। উৎপাদন পরিচালনা করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান এবং ভোগ নির্ভর করে ভোক্তার আয় ও পছন্দের ওপর। এতে প্রতিযোগিতা বৃদ্ধি পায়, উদ্ভাবনী ক্ষমতা বাড়ে এবং উৎপাদনশীলতাও সাধারণত বেশি থাকে। কিন্তু এ ব্যবস্থায় বৈষম্য অনিবার্য হয়ে ওঠে- ধনীরা আরও ধনী হয়, গরিবরা পিছিয়ে পড়ে। শ্রমিকদের ক্ষেত্রে দক্ষুরা উন্নত সুযোগ পেলেও অদক্ষরা শোষণের শিকার হয় আর রাষ্ট্রের আইন ও নীতি থাকলেও সবার জন্য সমান সুযোগ তৈরি হয় না।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।